Saturday , 12 July 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

কুমিল্লায় সড়কের পাশে যুবকের গলাকাটা মরদেহ

প্রতিবেদক
Newsdesk
July 12, 2025 3:08 pm

কু‌মিল্লা প্রতিনিধি :

কুমিল্লায় একটি আঞ্চলিক সড়কের পাশ থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) সকালে জেলার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি এলাকায় হোমনা-গৌরীপুর সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তবে দুপুর পৌনে ১২টার পর্যন্ত নিহতের নাম, পরিচয় জানা যায় নাই।

তিতাস থানার অফিসার ইনচার্জ স‌হিদ উল্লাহ জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

তিনি জানান, নিহতের পরনে জিন্স প্যান্ট ও কালো রঙের গেঞ্জি আছে। ঘটনাস্থলে রক্তমাখা একটি ছুরি পড়ে থাকতে দেখা গেছে। এতে থেকে ধারণা করা যাচ্ছে, তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়ে থাকতে পারে। বিস্তারিত জানতে তদন্ত হবে।

 

সর্বশেষ - জেলার খবর