Monday , 13 January 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

এসবি প্রধানের দায়িত্বে ডিআইজি গোলাম রসুল

প্রতিবেদক
Newsdesk
January 13, 2025 7:52 pm

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (স্পেশাল ব্রাঞ্চ)-এর প্রধানের দায়িত্ব (চলতি দায়িত্ব) দেওয়া হয়েছে স্পেশাল ব্রাঞ্চে কর্মরত উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. গোলাম রসুলকে।

সোমবার (১৩ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

এর আগে গত ১৮ ডিসেম্বর এক প্রজ্ঞাপনে ঢাকা পুলিশ স্টাফ কলেজের ডিআইজি গোলাম রসুলকে এসবিতে পদায়ন করা হয়। একই প্রজ্ঞাপনে এসবির তৎকালীন প্রধান অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলামকে অ্যান্টি টেররিজম ইউনিটে (এটিইউ) পদায়ন করা হয়।

 

সর্বশেষ - জেলার খবর