Saturday , 18 January 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

দুই মাস বন্ধ থাকবে পঞ্চগড়ের সব চা কারখানা

প্রতিবেদক
Newsdesk
January 18, 2025 1:46 pm

পঞ্চগড় প্রতিনিধি :

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের চা বাগানগুলোয় সুষ্ঠুভাবে প্রুনিং (ছাঁটাই) কার্যক্রম পরিচালনার জন্য টানা দুই মাস চা প্রক্রিয়াজাত করণ কারখানাগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময়টিতে চা পাতা উত্তোলন হবে না।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে বাংলাদেশ চা বোর্ডের আঞ্চলিক কার্যালয় পঞ্চগড়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সুষ্ঠুভাবে প্রুনিং বা ছাঁটাই কার্যক্রম পরিচালনার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে করে যেমন নতুন ভাবে তৈরি হবে চা পাতা, তেমনি আগামী দুই মাস পরিচর্যায় চায়ের গুণগত মান নিশ্চিতে ভূমিকা রাখবে।”

তিনি আরো বলেন, “পঞ্চগড়ের চা’কে কিভাবে আরো ভালো করা যায় সে লক্ষে সকল সমস্যা নিরসনে কাজ করে যাচ্ছি। মৌসুম শেষ হওয়ায় ফেব্রুয়ারি পর্যন্ত টানা দুই মাস প্রুনিং চলবে। এতে করে নতুন মৌসুমে সুন্দর গুণগত মানের চা পাতা পাওয়া যাবে।”

জানা গেছে, ২০০০ সালে পঞ্চগড়ে সমতল ভূমিতে চা চাষ শুরু হয়। এরপর পর্যায়ক্রমে ঠাকুরগাঁও, লালমনিরহাট, দিনাজপুর ও নীলফামারীতে ১০ হাজার একর জমিতে চা উৎপাদন শুরু হয়। পঞ্চগড় জেলায় চা পাতা প্রক্রিয়াজাতকরণ কারখানা রয়েছে ২৯টি, ঠাকুরগাঁও এ রয়েছে ১টি।

এদিকে গেল বছরে প্রচণ্ড খরতাপ ও বাগান মালিকদের চা পাতার ন্যায্য মূল্য না দেওয়াসহ বিভিন্ন কারণে চলতি মৌসুমে গেল বারের চেয়ে ৩৪ লাখ কেজি চা কম উৎপাদন হয়েছে। অপরদিকে ১ হাজার একর জমির চা বাগান নষ্ট করেছে বাগান মালিকরা। যদিও নতুন মৌসুমে সকল সংকট নিরসনসহ চাষিদের উদ্বুদ্ধ করে যাচ্ছে চা বোর্ড ও জেলা প্রশাসন।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

স্ত্রী ও ভাইসহ ডিবি হারুনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

পদ্মা নদীতে হামলায় নিখোঁজ এএসআই সদরুলের মরদেহ উদ্ধার

সিঙ্গাপুরে পাচার ১.৬৮ কোটি টাকা! আল-আরাফাহ ব্যাংকের চেয়ারম্যান বদিউরকে দুদকের তলব

রাজনৈতিক ইস্যুগুলোকে হস্তক্ষেপের মাধ্যমে সমাধান করতে হবে: চবি উপাচার্য

আমার বিরুদ্ধে কত মামলা আছে নিজেও জানি না: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

রেকর্ড বাংলাদেশি শিক্ষার্থী পেলো যুক্তরাজ্যের ভিসা

প্রথমবার বাবা হলেন ইমরান মাহমুদুল

যৌথ অভিযানে ১৪৮ জন গ্রেপ্তার: পুলিশ সদর দফতর

মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

পেট্রোল-অকটেনের জন্য ‘ফুয়েল পাস’ চালুর উদ্যোগ