বুধবার , ২৪ জানুয়ারি ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

খাগড়াছড়িতে গুলি করে ইউপিডিএফের ২ কর্মীকে হত্যা

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২৪, ২০২৪ ১:৪৯ অপরাহ্ণ


খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির মহালছড়ির দুরছড়ি গ্রামে প্রতিপক্ষের গুলিতে দুই ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে দুরছড়ি নামক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— রবি কুমার চাকমা (৬৫), শান্ত চাকমা ওরফে বিমল (৫২)।

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা অভিযোগ করে বলেন, দুরছড়ি গ্রামের নিজ বাড়িতে তিন ইউপিডিএফ সদস্য রবি কুমার চাকমা, শান্ত চাকমা ওরফে বিমল ও রহিন্তু চাকমা ওরফে টিপন (৩২) সেখানে অবস্থান করছিলেন। অতর্কিত হামলায় রবি কুমার চাকমা ও শান্ত চাকমা মারা গেছেন। এ ঘটনায় রহিন্তু চাকমা এখনো নিখোঁজ রয়েছেন।

ঘটনার জন্য গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে গণতান্ত্রিক ইউপিডিএফ।

মহালছড়ি থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

মিটফোর্ডের ঘটনায় বিএনপির বিরুদ্ধে স্লোগান দেওয়ারা গুপ্ত সংগঠনের: ছাত্রদল সভাপতি

সলিমুল্লাহ মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

সলিমুল্লাহ মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

বেড়েছে গরুর মাংসের দাম, সবজিতে স্বস্তি

তীব্র তাপে পুড়ছে দেশের ২৪ জেলা

বেইলি রোড ট্রাজেডি : চার আসামির দুইদিনের রিমান্ড মঞ্জুর

জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশে ফ্যাসিস্টদের ফেরত দেখতে চায় না বিএনপি: মির্জা ফখরুল

নকশা না মানা ঢাকার ৩৩৮২ ভবন ভাঙা হবে: রাজউক চেয়ারম্যান

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ নয়: হাইকোর্ট

ঈদ উপহার হিসেবে ভূমিহীন-গৃহহীনদের আরো ১৮,৫৬৬টি বাড়ি দিলেন প্রধানমন্ত্রী