Tuesday , 5 May 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সবার অধিকারের কথা বলে অধিকার বঞ্চিত সাংবাদিকেরা: সুমা রাণী কর্মকার

প্রতিবেদক
Newsdesk
May 5, 2026 8:32 pm

নিজস্ব প্রতিবেদক :

“সাংবাদিকরা সমাজের দর্পণ। কিন্তু সবার অধিকারের কথা বলে নিজেদেরই অধিকার থেকে বঞ্চিত হতে হচ্ছে। পেশার নিরাপত্তা, ওয়েজবোর্ড বাস্তবায়ন এবং নারী সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা এখন সময়ের দাবি”—এমন মন্তব্য করেছেন প্রবীণ সাংবাদিক সুমা রাণী কর্মকার। আজ মঙ্গলবার (৫ মে) জাতীয় প্রেসক্লাবে এক সাক্ষাৎকারে তিনি এস কথা বলেন ।

দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে সাংবাদিকতা করে আসা সুমা রাণী কর্মকার পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিক সমাজের বিভিন্ন সংকটে সোচ্চার ভূমিকা রেখে আসছেন। সহকর্মীদের কাছে তিনি একজন সৎ, সাহসী ও সাংবাদিকবান্ধব নেতৃত্ব হিসেবে পরিচিত। তিনি আসন্ন সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি) নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন। বর্তমানে তিনি বাংলা টিভি ৭১-এর সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।

আগামী ১৪ মে, বৃহস্পতিবার, জাতীয় প্রেসক্লাবে সকাল থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে সুমা রাণী কর্মকার সকল ভোটার ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।

তিনি বলেন, “সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে পেশার মর্যাদা ফিরিয়ে আনতে চাই। আপনাদের ভোট ও দোয়া চাই।”

সাংবাদিকদের অধিকার আদায় এবং পেশার সুরক্ষা নিশ্চিত করতে তিনি কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সর্বশেষ - জেলার খবর