Sunday , 26 May 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ঘূর্ণিঝড় রেমাল: জোয়ারে কক্সবাজার নির্মাঞ্চল প্লাবিত

প্রতিবেদক
Newsdesk
May 26, 2024 9:36 pm

জাফর আলম, কক্সবাজার প্রতিনিধি :

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কক্সবাজার সমুদ্রের পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।সমিতি পাড়া, কুতুবদিয়া পাড়া, মধ্যম কুতুবদিয়া পাড়া, ফদনার ডেইল, নাজিরারটেক এলাকার কয়েকটি বাড়িতে জোয়ারের পানি প্রবেশ করেছে। ফলে সেখানকার বাসিন্দাদের দুর্ভোগ বেড়েছে।

রবিবার (২৬ মে) সকাল থেকে কক্সবাজারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে বয়ে যাচ্ছে ধমকা হাওয়া। সাগরে ৪ থেকে ৫ ফুট বেড়েছে পানির উচ্চতা। বড় বড় ঢেউ আঁচড়ে পড়ছে সৈকতপাড়ে। প্লাবিত এলাকার লোকজন ইতোমধ্যে আশ্রয়কেন্দ্রে যেতে শুরু করেছেন। সেখানকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে সিপিপি, রেড ক্রিসেন্ট ও কক্সবাজার পৌরসভার স্বেচ্ছাসেবকেরা।

কক্সবাজারের সহকারী আবহাওয়াবিদ মো. আবদুল হান্নান বলেন, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ঘূর্ণিঝড় রেমাল ৩৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এটি প্রতিনিয়ত উত্তরদিকে অগ্রসর হচ্ছে। আজ রোববার সন্ধ্যা বা রাতে ঝড়টি উপকূলে আঘাত হানতে পারে।সকালে সৈকতের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গিয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আপদকালীন সময়ে সার্বিক যোগাযোগ রক্ষায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। ৬৩৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পর্যাপ্ত শুকনো খাবার মজুত আছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ঢাকার খালগুলো দখল ও দূষণমুক্ত করতে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন

থাইরয়েড সোসাইটির সভাপতি ডা. ফজলুল বারী সম্পাদক ডা. নাসরিন নির্বাচিত

অতিঃ জেলা ও দায়রা জজ মোঃ আব্বাস উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ

আন্তর্জাতিক মানের ভোট চায় ইউরোপীয় ইউনিয়ন : সিইসি

জাতীয় সনদের দিকে দ্রুত অগ্রসর হতে চায় ঐকমত্য কমিশন : আলী রীয়াজ

বাসের ধাক্কায় এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ের মৃত্যু

১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়, গৌরবের পথচলার নতুন অধ্যায়

ছাত্রলীগের এক নেত্রীকে হেনস্তা-মারধর, মধ্যরাতে ইডেন কলেজে বিক্ষোভ

ছাত্রলীগের এক নেত্রীকে হেনস্তা-মারধর, মধ্যরাতে ইডেন কলেজে বিক্ষোভ

বেসরকারি প্রাথমিক ও ইংরেজিমাধ্যম স্কুল আসছে সরকারের তদারকিতে: ববি হাজ্জাজ

কৃষক সামছুল হত্যা মামলায় : বাবা-ছেলেসহ ১০ জনের যাবজ্জীবন