Thursday , 25 January 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

জামালপুরে বাবার করা মামলায় ছেলে কারাগারে

প্রতিবেদক
Newsdesk
January 25, 2024 7:27 pm


জামালপুর প্রতিনিধি :

ভরণ-পোষণ না দেওয়ায় জামালপুরের মেলান্দহে বাবার করা মামলায় ছেলে মো. হাবিব সেককে (২৫) কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল বুধবার রাতে থানা মামলাটি দায়ের করেন ভুক্তভোগী। পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে।

আজ বৃহস্পতিবার পুলিশ তাঁকে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর এ আদেশ দেন। গ্রেপ্তার মো. হাবিব সেক ঝাউগড়া ইউনিয়নের চর রুহিলী এলাকার মো. তোফাজ্জল হোসেনের ছেলে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বৃদ্ধ মা–বাবাকে মারধরের ঘটনায় বাবা তোফাজ্জল হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পরেই পুলিশ আসামিকে গ্রেপ্তার করে। আসামিকে আদালতে পাঠানোর পরে কারাগারে পাঠিয়েছে আদালত।’

ভুক্তভোগী তোফাজ্জল বলেন, ‘ছেলে আমার জমি ও অর্থ–সম্পদ নিয়ে নিলেও আমাদের কোনো প্রকার ভরন–পোষণ ও চিকিৎসা খরচ দেয় না। কোন কিছু বলতে গেলে আমাদের মারধর করতে আসে। কয়েক দিন আগে কয়টা টাকা চাইতে গিয়েছিলাম, এ সময় আমাকে ধরে মারধর করছে।’

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

রাজধানীতে অপহরণের পর ভিডিও-ছবি ধারণ করে অর্থ আদায়, গ্রেপ্তার ৫

কূটনীতিকের সঙ্গে আলাপ হতেই পারে, কিন্তু লুকোচুরি কেন: রিজভী

ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ১৪ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার

নির্বাচনের আগে গণভোট নয়: মির্জা ফখরুল

দুর্গাপুরের সাইদুল হত্যার মামলায় গ্রেফতার ২

জলবায়ু ঝুঁকিতে উপকূল : নারীদের জন্য সমন্বিত পথরেখা

পটুয়াখালী-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন আফজাল হোসেন

শ্রমিক নেতা বাসু হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড, চার আসামির আমৃত্যু কার

ইরান যুদ্ধের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সন্ত্রাস দমন কেন্দ্রের প্রধানের পদত্যাগ

লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টিতে টানাটানি