শুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

টেকনাফে ডাকাতের গুলিতে তরুণী নিহত

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১৬, ২০২৬ ১০:০৮ অপরাহ্ণ

জাফর আলম, কক্সবাজার ব্যুরো:

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় ডাকাতের গুলিতে এক তরুণী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া (১৮) নোয়াখালী পাড়ার বাসিন্দা আবু ছিদ্দিকের মেয়ে।

বিষয় নিশ্চিত করেছেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর দুর্জয় বিশ্বাস।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় একদল সশস্ত্র ডাকাত নোয়াখালী পাড়ায় হানা দেয়। এ সময় ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছুড়লে সুমাইয়া গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর দুর্জয় বিশ্বাস বলেন, নোয়াখালী পাড়া এলাকায় এক তরুণী গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে আছি। জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

চট করে নির্বাচন হলে আন্দোলনের লক্ষ্য অর্জন হবে না : টিআইবি

শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে : প্রধান উপদেষ্টা

দেশে বার্ষিক আয়কর ফাঁকির পরিমাণ দুই লাখ ৯২ হাজার কোটি টাকা

পুলিশের লুট হওয়া অস্ত্র ৩ সেপ্টেম্বরের মধ্যে জমা না দিলে ব্যবস্থা

উপজেলা নির্বাচনে এমপিরা হস্তক্ষেপ করতে পারবেন না

স্বাস্থ্যসেবা দানকারীদের জন্য যুগোপযোগী বেতন কাঠামো প্রণয়নের সুপারিশ স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের

জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে মতিউরপত্নী লায়লার আবেদন

পাপিয়ার জামিন স্থগিত চেয়েছে দুদক

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর