Monday , 10 November 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

দুর্বৃত্তদের চাপাতির কোপে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির গুরুতর আহত

প্রতিবেদক
Newsdesk
November 10, 2025 10:16 pm

জাহিদ হাসান নেত্রকোনা থেকে :

নেতর্কোনার দুর্গাপুরে রূপসী বাংলা টেলিভিশনের নেত্রকোনা জেলা প্রতিনিধি লুৎফুজ্জামান ফকির কে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

সোমবার সোমেশ্বরী  নদীর ঘাট এলাকার কাঠের ব্রীজের পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আহত সাংবাদিক জানান, দুপুরে সোমেশ্বরী  নদীর ওপর নির্মিত কাঠের সেতুর ছবি তোলার সময় হঠাৎ বেশ কয়েকজন দুর্বৃত্ত চাপাতি হাতে নিয়ে সাংবাদিক লুৎফুজ্জামান কে লক্ষ্য করে এলোপাথারি কোপাতে থাকে। ওই সাংবাদিকের সাথে থাকা রূপসী বাংলা টেলিভিশনের দুর্গাপুর উপজেলা প্রতিনিধি শাজাহান শেখ ফিরাতে গেলে তাকেও কোপাবে বলে চিৎকার করতে শোনা যায়। এ সময় আশপাশ থেকে লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়। পরবর্তিতে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর সরকারি হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আনিকা বলেন, তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ঘটনাটি শোনার পরেই হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। এ নিয়ে কোন অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

সর্বশেষ - রাজনীতি