বৃহস্পতিবার , ২৯ আগস্ট ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

নারায়ণগঞ্জে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৯, ২০২৪ ৯:০৮ অপরাহ্ণ


নারায়ণগঞ্জ প্রতিনিধি :

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শাওন নামের (২৪) এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার মহজমপুর যোগীপাড়া এলাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত শাওন ওই এলাকার আলী আজগরের ছেলে।

নিহত শাওনের ভাই মোতালেব জানান, আজ দুপুরে শিশুদের খেলায় ঝগড়াকে কেন্দ্র করে একই এলাকার ইসরাফিল, রাকিব ও রাব্বির নেতৃত্বে একদল সন্ত্রাসী রামদা, চাপাতি ও ছুরিসহ দেশীয় অস্ত্র নিয়ে শাওনের বাড়ি ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় শাওন ও তার পরিবারের লোকেরা বাধা দিলে শাওনকে কুপিয়ে আহত করে। এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে শাওন নামের যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

খুনিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

রাজউকের সার্ভারে ঢুকে ভবনের বেআইনি নকশা অনুমোদন, গ্রেপ্তার ৩

আজও শাহবাগে অবস্থান নিয়েছেন প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা

মস্কো বিমানবন্দরে ৭০টিরও বেশি ফ্লাইট বাতিল

গত মাসে ভারত ও মিয়ানমার সীমান্তে ১৩২৬ নাগরিক আটক

পেঁয়াজ-মুরগি-ডিমের দাম বেড়েছে, স্বস্তি নেই কাঁচাবাজারে

প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের ফল প্রকাশ

ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার বডিক্যামেরা কেনার পরিকল্পনা

আগামীর নির্বাচন হবে পুলিশ বাহিনীর কলঙ্ক মোছার নির্বাচন: অতিরিক্ত আইজিপি

মিয়ানমার জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করলেন আইসিসি প্রসিকিউটর

ছাত্রদের রক্তে অর্জিত সুযোগ কাজে লাগাতে হবে : নৌ উপদেষ্টা