Sunday , 12 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

পদ্মা নদীতে ধরা পড়ল ১ মণের ওজনের বিশাল কাতলা

প্রতিবেদক
Newsdesk
July 12, 2026 1:47 pm

অপরাধচিত্র ডেস্ক: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় ৪০ কেজি ওজনের একটি বিশাল কাতলা মাছ। স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করা মাছটি শেষ পর্যন্ত ৪৬ হাজার টাকায় বিক্রি হয়েছে।

১১ জুলাই শনিবার বিকেলে ভেড়ামারা উপজেলার পদ্মা নদীর রায়টা পাথরঘাট এলাকায় মাছটি ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার বিকেলেও জেলে মুরাদ কয়েকজন সহযোগীকে নিয়ে পদ্মা নদীতে বেড়াজাল ফেলেন। বিকেল পাঁচটার দিকে জালে অস্বাভাবিক নড়াচড়া টের পেয়ে তারা ধারণা করেন বড় কোনো মাছ আটকা পড়েছে। পরে জাল তীরে তোলার পর দেখা যায়, তাতে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি কাতলা মাছ।

খবর ছড়িয়ে পড়লে মাছটি দেখতে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। স্থানীয়দের অনেকেই জানান, পদ্মা নদীর এ অংশে এত বড় কাতলা মাছ ধরা পড়ার ঘটনা তাদের স্মরণে নেই।

পরে ভেড়ামারা উপজেলার বাসিন্দা রিপন আলী ও তার কয়েকজন বন্ধু মিলে মাছটি কিনে ভাগ করে নেন। তারা জানান, মাছটির ওজন প্রায় ৪০ কেজি। প্রতি কেজি ১ হাজার ১৫০ টাকা হিসেবে মোট ৪৬ হাজার টাকায় মাছটি কেনা হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ধানমন্ডিতে সাংবাদিকের ওপর হামলা: তদন্ত কমিটির সুপারিশে জামায়াতের ৪ কর্মী বহিষ্কার

সবজিতে স্বস্তি, চড়া চাল-মাছ-মুরগির বাজার

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে খুন

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: স্থানীয় সরকারমন্ত্রী

সারদায় পুলিশের আরও ৫৮ এসআইকে অব্যাহতি

মাগুরায় সালিশে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

লেবাননে ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা পররাষ্ট্র মন্ত্রণালয়ের

ইসি গঠনে ৭ নভেম্বরের মধ্যে নাম চেয়েছে সার্চ কমিটি

চাঁদাবাজি দেখলেই ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬ লাখ মানুষ, মারা গেছে ২৭ জন: ত্রাণ উপদেষ্টা