Wednesday , 20 December 2023 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

পাবলিক উচ্চ বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে ঘুষ নেওয়ার অভিযোগ

প্রতিবেদক
Newsdesk
December 20, 2023 9:04 pm


নেত্রকোনা থেকে জাহিদ হাসান :

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাবলিক উচ্চ বিদ্যালয়ে নিরাপত্তা কর্মী ও আয়া নিয়োগে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিদ্যালয় পরিচালনা কমিটির সংরক্ষিত মহিলা সদস্য রাবিয়া আক্তার গত সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের উপ পরিচালক বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগকারী আজ বুধবার নেত্রকোনা জেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের বিষয়টি জানান।

এর আগে নেত্রকোনা জেলা শিক্ষা অফিসার, কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ডিজির প্রতিনিধি নিয়োগ কমিটি (পাবলিক উচ্চ বিদ্যালয়) বারাবরে রাবিয়া আক্তার পৃথক লিখিত অভিযোগ করেন।

অভিযোগে জানা গেছে, জেলার কলমাকান্দার পাবলিক উচ্চ বিদ্যালয়ের জন্য একজন নিরাপত্তা কর্মী ও একজন আয়া নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয়া হয়। ওই বিজ্ঞপ্তি সম্পর্কে অভিযোগকারী, বিদ্যালয় পরিচালনা কমিটির অনেক সদস্য এমনকি বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরাও বিষয়টি সম্পর্কে জানেন না। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইদুর রহমান ও প্রধান শিক্ষক মো. আবদুল লতিফ মিলে আয়া পদে উপজেলার পাবই গ্রামের জনৈক আঁখি আক্তারের কাছ থেকে ৬ লাখ টাকা ঘুষ গ্রহণ করেন। পরে এ নিয়োগ সম্পর্কে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য, ছাত্র অভিভাবকদের মধ্যে চরম বিশৃংখলা দেখা দেয়। এতে করে গত ৮ ডিসেম্বর নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। নিয়োগ পরীক্ষা সম্পন্ন করতে সভাপতি ও প্রধান শিক্ষক মিলে ফের আগামী ২২ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেন। নিয়োগ পরীক্ষ স্থগিতের জন্য বিদ্যালয় পরিচালনা কমিটির সংরক্ষিত মহিলা সদস্য রাবিয়া আক্তার রোববার জেলা শিক্ষা অফিসার, কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ডিজির প্রতিনিধি নিয়োগ কমিটি (পাবলিক উচ্চ বিদ্যালয়) বারাবরে পৃথক লিখিত অভিযোগ দিয়েছেন। পূনঃরায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে স্বচ্ছতার মাধ্যমে দুইপদে কর্মচারী নিয়োগের দাবি জানান অভিযোগকারী। তিনি আরও উল্লেখ করেন নির্ধরিত তারিখ আগামী ২২ ডিসেম্বর বিদ্যালয় পরিচালনা কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে।

পাবলিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল লতিফের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি। তিনি মোবাইল ফোন রিসিভ করেন নি।

পাবলিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইদুর রহমান তোতা মিয়া বলেন, অভিযোগ এবং নিয়োগে ঘুষ নেওয়ার ব্যাপারে তিনি কিছুই জানেন না। গ্যু মিথ্যা আপনারা যাছাই বাছাই করে দেখুন।

নেত্রকোনা জেলা শিক্ষা অফিসার আবদুল গফুর বলেন, কর্মচারী নিয়োগে উৎকোচ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত রাখার জন্য বলা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

বিবাহ নিবন্ধন খাতে শতকোটি টাকার রাজস্ব ফাঁকি: অনিয়ম ও দুর্নীতির জালে বন্দী কাজি ব্যবস্থা

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন বিমান বাহিনীর প্রশিক্ষণ স্কুলের প্রতিনিধি দল

পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কাজ করছে কমিশন: আইজিপি

পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ২২

চট্টগ্রাম ইপিজেডে ‘চিকিৎসা সরঞ্জাম’ তৈরির প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড

খাতা মূল্যায়নে দুর্বলতা থাকলেই ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

গণতন্ত্রের যাত্রা পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে: খালেদা জিয়া

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ চরম কষ্টে দিন পার করছে : রিজভী

গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য: মির্জা ফখরুল