Tuesday , 12 May 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ফেনীতে বাসচাপায় বাবা-ছেলের মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
May 12, 2026 5:12 pm

ফেনী প্রতিনিধি :

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ সময় আরেকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ মে) সকাল ৯টার দিকে মহাসড়কের হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের নুর আলম (৪৫) ও তার ছেলে নুর হাসনাত নিরব (২০)। নুর আলম দীর্ঘদিন ধরে ফেনী ডায়াবেটিস হাসপাতালের অ্যাম্বুলেন্সচালক হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনায় আহত হয়েছেন তার ভাগিনা আফজাল মিঠু। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, ছেলে ও ভাগিনাকে সঙ্গে নিয়ে বোনের বাড়ি ভাঙার তাকিয়া থেকে মোটরসাইকেলে করে ফেনীতে ফিরছিলেন নুর আলম। পথে দ্রুত গতির একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই নুর আলম মারা যান। স্থানীয়রা গুরুতর আহত নিরব ও মিঠুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে বারইয়ারহাট এলাকায় নিরবের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার পর চালক বাস রেখে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

নিহতের ভগ্নিপতি সাইদুল হক জানিয়েছেন, সকালে আরেক ভগ্নিপতির বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনায় মারা যান নুর আলম। চট্টগ্রামে নেওয়ার পথে তার একমাত্র ছেলে নিরবও মারা যায়।

ফেনী জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মিতালী বলেছেন, “আলম ভাই খুবই ভালো মানুষ ছিলেন। তার এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন। একমাত্র সন্তানটিও মারা গেল। পরিবারটি অসহনীয় শোকের মধ্যে পড়ে গেছে।”

ফেনী জেলা অ্যাম্বুলেন্স মালিক-চালক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বলেছেন, “সহকর্মী আলম ভাই ও তার ছেলের মৃত্যুর সংবাদে আমরা শোকাহত। আমাদের সংগঠনের পক্ষ থেকে পরিবারের পাশে দাঁড়ানো হবে।”

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বাসচালক পলাতক আছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

মানুষকে বঞ্চিত করে উন্নয়ন প্রকল্প নেওয়ার অধিকার কারও নেই : ফয়েজ আহমদ তৈয়্যব

বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ একই পরিবারের ৪ জনের মৃত্যু

আড়াই মাস পর তালা ভেঙে কার্যালয়ে ঢুকলেন বিএনপি নেতাকর্মীরা

টেকনাফে হোটেলে অনৈতিক কর্মকাণ্ড গ্রেপ্তার ৬ নারী পুরুষ

সাংবাদিক বশির খানের উপর হামলা: ডিআরইউ-র‌্যাকের নিন্দা

জনবিচ্ছিন্ন হওয়ায় আজ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসতে পারেনি আওয়ামী লীগ: মির্জা ফখরুল

হামে মৃত্যুর সংখ্যা ৪৫০ ছাড়াল

তফসিলের মাধ্যমে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: মির্জা ফখরুল

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের প্রায় ৬ একর জমি ক্রোক, ৩টি গাড়ি জব্দের নির্দেশ

নিজের অসতর্কতার কথা জানালেন উর্বশী