Sunday , 6 October 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বরগুনায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত, আহত ২

প্রতিবেদক
Newsdesk
October 6, 2024 9:13 pm

বরগুনা প্রতিনিধি : বরগুনায় সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন দুজন।

রোববার (৬ অক্টোবর) বিকেলে সদর উপজেলার ঘটবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদুল বরগুনা সদর উপজেলার ৩ নম্বর ফুলঝুড়ি ইউনিয়নের পূর্ব গুদিঘাটা গ্রামের মো. জাজাল চৌকিদারের ছেলে। তিনি বরগুনা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষে শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জাহিদুল বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে ঘটবাড়িয়া এলাকায় দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই জাহিদুলের মৃত্যু হয়। দুর্ঘটনায় এক পথচারীসহ আরও দুজনেকে গুরুতর আহতাবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, দুর্ঘটনার শিকার আহত তিনজনকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় এক কলেজছাত্রের মৃত্যু হয়। অপর দুজনকে গুরুতর আহতাবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত
ছাত্রী হেনস্তায় জড়িতদের আজীবন বহিষ্কার করা হবে : চবি উপাচার্য

ছাত্রী হেনস্তায় জড়িতদের আজীবন বহিষ্কার করা হবে : চবি উপাচার্য

সবজির বাজার এখনও চড়া, দাম কমেছে মুরগির  

অবৈধ সম্পদ: এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউলের নামে মামলা

জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার

প্রস্তাবিত বাজেট বাস্তব সম্মত গণমুখী : ওবায়দুল কাদের

কুড়িগ্রামের তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস

সাউন্ড বক্সে গান বাজানো নিয়ে সংঘর্ষে কলেজছাত্র হত্যা, বিচারে মায়ের আকুতি

প্রবাসীর বাড়ির প্রবেশপথে বেড়া দেওয়ায় চলাচল বন্ধ : অভিযোগ জামায়াত নেতা আবদুল হাই শিকদারের বিরুদ্ধে

রোজা শুরুর আগেই বাজারে আগুন, সংকট ভোজ্য তেলেও

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পিডি মুন্সী মো. হাচানুজ্জামান ৬ কোটি টাকার বিলে ঘুষ নেন দুই কোটি টাকা!