Wednesday , 25 June 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

বরিশালের সাংবাদিককে কুপিয়ে জখম

প্রতিবেদক
Newsdesk
June 25, 2025 2:52 pm

বরিশাল প্রতিনিধি :

বরিশালের সাংবাদিক খান মাইনউদ্দিন সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। মুমূর্ষু অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তরের প্রস্তুতি চলছে বলে রাত ১১টার দিকে সহকর্মীরা জানিয়েছেন।

এর আগে সোমবার (২৪ জুন) রাত ৯টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি গ্রামে নিজ বাড়ির কাছে তার ওপর হামলার ঘটনা ঘটে।

স্বজনদের অভিযোগ, তাকে হত্যার উদ্দেশে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।

জানা গেছে, সম্প্রতি নলছিটিতে কালভার্ট নির্মাণ নিয়ে অনিয়মের সংবাদ প্রকাশ করেন তিনি। এ নিয়ে একটি মহল অসন্তুষ্ট ছিল বলে জানিয়েছেন আহতের ভাগনে শাকিল।

সহকর্মী ও স্বজনরা ধারণা করছেন, সেই বিরোধ থেকেই এ হামলার সূত্রপাত ঘটতে পারে।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং দায়ীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

এদিকে হামলার ঘটনার পর বরিশাল ও ঝালকাঠির সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত, খান মাইনউদ্দিন বরিশালের স্থানীয় একটি দৈনিক পত্রিকার পাশাপাশি দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার বরিশাল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

‘লন্ডন থেকে চক্রান্তের বার্তা’, সবাইকে সতর্ক থাকার আহ্বান কাদেরের

তীব্র শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

দুই জাহাজে আগুন, নাশকতার আশঙ্কা বিএসসির

বাংলাদেশ যাতে কখনই রাজাকারদের আস্তানায় পরিণত না হয় সেজন্য সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

ফেসবুকের বিরুদ্ধে ১৫০ বিলিয়ন ডলারের মামলা রোহিঙ্গা শরণার্থীদের

ফেসবুকের বিরুদ্ধে ১৫০ বিলিয়ন ডলারের মামলা রোহিঙ্গা শরণার্থীদের

তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ

মোংলা বন্দরকে আন্তর্জাতিক বন্দর করা সম্ভব: সাখাওয়াত

চবিতে ছাত্রীকে যৌন নিপীড়ন দুই ছাত্রলীগ কর্মীসহ আটক ৪, ছাত্রীর মুঠোফোন উদ্ধার: র‍্যাব

চবিতে ছাত্রীকে যৌন নিপীড়ন দুই ছাত্রলীগ কর্মীসহ আটক ৪, ছাত্রীর মুঠোফোন উদ্ধার: র‍্যাব

জাল ভোট, ব্যালট ছিনতাইকারীরাই ঝুঁকিতে থাকবে: র‌্যাব ডিজি

সাবেক প্রতিমন্ত্রী মাহবুব ও স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা