Monday , 5 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বাহারছড়ায় মাছ ধরার ট্রলার থেকে ২ লাখ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

প্রতিবেদক
Newsdesk
October 5, 2026 11:02 pm

এহসান উল্লাহ টেকনাফ (কক্সবাজার) থেকে

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নে মাছ ধরার ট্রলার থেকে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার সুলতান আহমদের ছেলে মো. রিয়াজ (২৩) এবং নুরুল আলম ও নাছিমা দম্পতির ছেলে আতাউর রহমান (২৪)।

এসআরবি-১৫ জানায়, সোমবার (৫ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে এসআরবি-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল টেকনাফ থানাধীন ৫ নম্বর বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া ঘাটসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় একটি মাছ ধরার ট্রলারে তল্লাশি চালিয়ে ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে জড়িত থাকার অভিযোগে রিয়াজ ও আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৫ জানায়, মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে এসব মাদক আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গ্রেপ্তার দুই মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।

 

সর্বশেষ - জেলার খবর