Sunday , 4 October 2026 |
শিরোনাম:

সেন্টমার্টিনে পর্যটক নেই: আছে মিয়ানমার-থাইল্যান্ড থেকে ভেসে আসা প্লাস্টিক বর্জ্য

আসামি বিদেশে, আরেক ব্যক্তিকে হাজির করে জামিন জালিয়াতি : আইনজীবীসহ ২ জনের বিরুদ্ধে বিচারকের মামলা

সাংবাদিকদের স্বার্থে ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

ইউএনওর বিরুদ্ধে অভিযোগ : স্কুলের রাস্তা দখলমুক্ত না করে ব্যক্তিমালিকানাধীন জমিতে রাস্তা নির্মাণ

জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বিদায়ী সাক্ষাৎ

এলডিসি উত্তরণের পরও বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে নিখোঁজ কিশোরী উদ্ধার

  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ করলেন সাবেক এমপি শাহজাহান খানের মেয়ে

প্রতিবেদক
Newsdesk
October 4, 2026 5:30 pm

অপরাধচিত্র প্রতিবেদক: ভাইয়ের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি দখল, উত্তরাধিকার থেকে বঞ্চিত করা এবং ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত শাহজাহান খানের মেয়ে আয়শা আক্তার শিথিল। তিনি অভিযোগ করেন, বাবার মৃত্যুর পর বড় ভাই মো. শিপলু খান পৈতৃক সম্পত্তির অধিকাংশ এককভাবে ভোগদখল করছেন।
৪ অক্টোবর রোববার ঢাকার রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে আয়শা আক্তার শিথিল বলেন, তাদের বাবা শাহজাহান খান ২০২২ সালের ৪ নভেম্বর বরিশাল বিভাগীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে পটুয়াখালীর বদরপুর এলাকায় হামলায় আহত হন এবং ২৮ নভেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে যান।
আয়শার দাবি, বাবার মৃত্যুর পর তার রেখে যাওয়া স্থাবর-অস্থাবর সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে তারা তিন ভাই-বোন। তবে বড় ভাই শিপলু খান ক্ষমতা ও প্রভাব খাটিয়ে সম্পত্তিগুলো এককভাবে ভোগদখল করছেন। নিজেদের ন্যায্য হিস্যা চাইতে গেলে তাদের ভয়ভীতি ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় তার মা ২০২৪ সালের ৭ মে পটুয়াখালী সদর থানায় একটি অভিযোগ করেন। একই দিনে তিনি নিজেও একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে সম্পত্তিতে ন্যায্য অধিকার চেয়ে পটুয়াখালী পৌরসভায় আবেদন করা হয় বলেও জানান তিনি।
আয়শা বলেন, আমাদের বাবার পটুয়াখালীর আদালতপাড়া এলাকায় প্রায় ১০ কাঠা জমির ওপর একটি বাড়ি, সদর রোডে ছয়তলা একটি হোটেল এবং সবুজবাগ এলাকায় একটি বহুতল ভবন রয়েছে। ওই ভবনে ১৯টি ফ্ল্যাট রয়েছে বলে দাবি করেন তিনি। এসব সম্পত্তি থেকে আয় হলেও তারা কোনো অংশ পাচ্ছেন না বলে অভিযোগ তার।
তিনি বলেন, ‘আমার আব্বার সবুজবাগে ১৭টি ফ্ল্যাট এবং আদালতপাড়ায় বাড়ি থাকা সত্ত্বেও আমি পটুয়াখালীতে ৪ হাজার টাকা ভাড়ার বাসায় থাকি। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে কোনোরকমে জীবনযাপন করছি।’
তার ছোট ভাই শাখিল খান বর্তমানে থাকার জায়গা না পেয়ে ঢাকায় শ্বশুরবাড়িতে অবস্থান করছেন বলেও জানান আয়শা। সংবাদ সম্মেলনে আয়শা আরও অভিযোগ করেন, তাদের বাবার ব্যাবসায়িক ঋণের একটি অংশ এখনো পরিশোধ হয়নি। এ কারণে পূবালী ব্যাংক পিএলসি পটুয়াখালী শাখা ২০২৬ সালের ১২ জানুয়ারি একটি নিলাম বিজ্ঞপ্তি দেয়। পরে তিনি ব্যাংকে আবেদন করে নিলাম প্রক্রিয়া স্থগিত করেন বলে দাবি করেন। তার অভিযোগ, সম্পত্তি নিলামে তুলে সেটি নিজেদের নামে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
শিপলু খানের বিরুদ্ধে মাদক ব্যাবসা, দখল, চাঁদাবাজি ও রাজনৈতিক প্রভাব ব্যবহারেরও অভিযোগ করেন আয়শা। সংবাদ সম্মেলনে আয়শা বলেন, ‘আমরা শহীদ শাহজাহান খানের তিন সন্তান। অথচ শুধু আমার বড় ভাই বাবার রাজনৈতিক ও সামাজিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন সুবিধা ভোগ করছেন। আমরা আমাদের ন্যায্য পৈতৃক সম্পত্তি চাই।’
তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও রাজনৈতিক দলের নেতাদের প্রতি আহ্বান জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাথিল খান বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের আমলে আমার ভাইয়ের তাদের সঙ্গে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সখ্যতা ছিলো। রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের সব সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন। এখন বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন।
তিনি বলেন, ৪ বছর ধরে আমাকে বাসায় ঢুকতে দেন না। সব সম্পত্তি সে একাই ভোগ দখল করছেন। আমরা এর সঠিক বিচার চাই।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

গোপালগঞ্জে পুলিশের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় মামলা, আসামি ৪ শতাধিক

তিন কারণে বাবুল আক্তারকে রিমান্ডে চায় পুলিশ, ঢাকার আদালতে বাবুল আক্তার

শপথ নিলেন নতুন সিইসি ও চার নির্বাচন কমিশনার

বিচারককে ঘুষ প্রদান : ফেঁসে গেলেন জামায়াতপন্থী আইনজীবী রুহুল আমিন

সংবিধান অনুযায়ী হবে প্রেসিডেন্ট নির্বাচন : মির্জা ফখরুল

সিকেডি হাসপাতালে চাঁদা দাবির ঘটনার মূলহোতাসহ গ্রেপ্তার ৭

ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড

সাকিবকে অধিনায়ক রেখেই এশিয়া  কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

সাকিবকে অধিনায়ক রেখেই এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু রবিবার

ফিলিস্তিন ইস্যুতে পশ্চিমারা ডাবল স্ট্যান্ডার্ড নিয়েছে : রুশ রাষ্ট্রদূত