Monday , 6 January 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ভুরুঙ্গামারীতে হাতকড়াসহ দুই আসামি ছিনতাই, ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

প্রতিবেদক
Newsdesk
January 6, 2025 6:45 pm

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদকসহ আটক দুই আসামিকে হাতকড়াসহ পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে।

রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চর ভুরুঙ্গামারী ইউনিয়নের বাবুর হাট এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুরুঙ্গামারী থানার ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে কুড়িগ্রাম পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ জানায়, বাবুর হাট এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোফাজ্জল হোসেনের ছেলে হাফিজুর রহমান ও তার স্ত্রীকে বাড়ি থেকে ১৬২০ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশ। তাদের থানায় থানায় নিয়ে আসার সময় স্থানীয় কিছু লোকজন পুলিশের গাড়ি আটক করে হইচই করে আসামি ছিনতাই করে নিয়ে যায়।

জানা গেছে, স্থানীয়দের খবরে ভুরুঙ্গামারী থানার এসআই ওবায়দুল, এসআই আরিফসহ ছয় সদস্যের পুলিশের একটি টিম অভিযানে যাওয়ার পর এই ঘটনা ঘটে।

এ ঘটনায় দায়িত্বরত ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে নেয়া হয়েছে। রাতেই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনিরুল ইসলামকে পুলিশ লাইনসে বদলি করা হয়েছে।

কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় কিছু লোক পুলিশের কাজে বাধা দিয়ে আসামি ছিনতাই করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। হাতকড়াসহ ছিনতাই হওয়া আসামিকে খোঁজা হচ্ছে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

কুড়িগ্রামে যুবলীগ ও ছাত্রলীগের দুই সভাপতি গ্রেপ্তার

মন্দির ভাঙার হুমকি : প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন  ও বিক্ষোভ

আওয়ামী লীগের দাফন হয়ে গেছে, শিগগির দল হিসেবে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হাদির ঘটনা বিচ্ছিন্ন, আইনশৃঙ্খলার অবনতি হয়নি : সিইসি

নেত্রকোনা প্রেসক্লাব নির্বাচন : সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অপরাধচিত্রের জাহিদ হাসান

কুমিল্লায় ধর্ষণকাণ্ড: পর্নোগ্রাফি মামলায় ৪ আসামি তিন দিনের রিমান্ডে

বাজেটে সাধারণ মানুষের স্বস্তির জন্য চেষ্টা করছি: অর্থমন্ত্রী

জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের সংঘর্ষে নিহত ১, অস্ত্রসহ গ্রেফতার ২

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত