Wednesday , 7 May 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

মেহেরপুরে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

প্রতিবেদক
Newsdesk
May 7, 2025 12:41 pm

মেহেরপুর প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ মে) রাত ১০টার দিকে গাংনী হাসপাতাল থেকে রোগী নিয়ে কুষ্টিয়া যাওয়ার পথে শুকুরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাইক্রোবাসের চালক উপজেলার পশ্চিম মালসাদহ গ্রামের জামাল উদ্দীন, একই উপজেলার উপজেলার শাহীন হোসেন ও তার ফুপু লাল বুড়ি।

আহতরা হলেন, আলতাফ হোসেন (৪৮), তার স্ত্রী উলফা খাতুন (৩৫), গোলাপী খাতুন (৩৫) ও ফজিলা খাতুনকে (৬৫)। তারা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গাড়াডোব গ্রামের শাহীন হোসেনের দাদি ফজিলা খাতুন অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে পরিবারের লোকজনদের নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন শাহীন। পশ্চিম মালসাদহ গ্রামের জামাল উদ্দীনের মাইক্রোবাসে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে গাংনী উপজেলার শুকুরকান্দি গ্রামের মাঠে মধ্যে পৌঁছালে মালামাল ভর্তি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাস চালকসহ ৬ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছানোর পর শাহীনের ফুপু লাল বুড়িকে (৪৫) মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহতদের মধ্যে মাইক্রোবাস চালক জামাল উদ্দিন রাত সাড়ে তিনটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মুমূর্ষু অবস্থায় শাহীনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল জানান, মরদেহগুলো কুষ্টিয়া মেডিকেলে রয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

তৃষার বাড়িতে বোমা হামলার হুমকি

জুলাই বিপ্লবে শহীদদের স্বপ্ন পূরণ করা হবে: ড. ইউনূস

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা অবরোধের হুঁশিয়ারি : বাসন–পাতিল নিয়ে এনসিপির প্রতীকী মার্চ

আইআরজিসির ফিলিস্তিন শাখার প্রধানকে হত্যার দাবি ইসরাইলের

টঙ্গীতে সংঘর্ষের রেশ ঢাকা মেডিক্যালে, নিরাপত্তা জোরদার

জনগণকে সেবা প্রদান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডিসিদের প্রতি আইন উপদেষ্টার আহ্বান

কর্নেল তাহেরের ৫০তম হত্যা দিবস পালন করেছে জাসদ

নারী উদ্যোক্তাদের জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দ

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৮

শাপলা চত্বর কাণ্ডে কারাগারে সাবেক ডিআইজি আবদুল জলিল