Tuesday , 18 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে মিললো ওয়ান শুটারগান ও গুলি

প্রতিবেদক
Newsdesk
August 18, 2026 3:03 pm

অপরাধচিত্র প্রতিনিধি (কক্সবাজার) : কক্সবাজারের উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে পুঁতে রাখা একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও এক রাউন্ড এসএমজি বুলেট উদ্ধার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
১৮ আগস্ট মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ক্যাম্পের এ ব্লকের ডিআরসি মাঠসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
১৪ এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রফিক নামের এক রোহিঙ্গার পরিত্যক্ত দোকানের সামনে মাটির নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্র ও গুলি দেখতে পান পুলিশের সদস্যরা। পরে সেগুলো উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা আলামতের মধ্যে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও এক রাউন্ড এসএমজি বুলেট রয়েছে। তবে অস্ত্রগুলো সেখানে কে বা কারা পুঁতে রেখেছিল, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
উদ্ধার করা অস্ত্র ও গুলি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন অভিযানের সত্যতা নিশ্চিত করেন। ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আছে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

ভয়ে মরা নয়, সাহস করে লড়াই করুন: মির্জা ফখরুল

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

ফ্যাসিস্টদের পালিয়ে যাওয়া গণতন্ত্রের প্রাথমিক বিজয়: আলী রীয়াজ

ওয়ালটন ডিজি-টেকের দেশব্যাপী ডিলার মিট

স্বেচ্ছায় নাম প্রত্যাহার করলে ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তি নয়: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের ‘পিস্তল’ উদ্ধার

আগামী বছরই রাজনৈতিক সরকার দেখবে দেশবাসী : পরিকল্পনা উপদেষ্টা

বিশ্বকাপের দল ঘোষণা বাদ পড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ

বিশ্বকাপের দল ঘোষণা বাদ পড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ

প্রতিযোগিতা করে ধান কেনা থেকে বিরত থাকতে হবে: খাদ্যমন্ত্রী

হামে মৃত্যু: পরিবারপ্রতি ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

Share via
Copy link