Tuesday , 9 January 2024 |
শিরোনাম:

মির্জাগঞ্জ ইউনিয়নে নির্বাচনী হাওয়া, জনসংযোগে আলোচনার কেন্দ্রে ফিরোজ আলম গোলদার

মাদকের অন্ধকার সাম্রাজ্য: ধ্বংস হচ্ছে প্রজন্ম, আড়ালে কারা গড়ছে অবৈধ সম্পদের পাহাড়?

ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন স্মৃতি হাডুডু টুর্নামেন্ট সম্পন্ন, বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ

আখাউড়ায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫। কার্যালয় ভাঙচুর।

ঠাকুরগাঁওয়ে গোবিন্দনগর ও নিশ্চিন্তপুর মৌজার মাঠ জরিপ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অপপ্রচারের ঊর্ধ্বে পেশাদারিত্ব, আলোচনায় পুলিশ কর্মকর্তা গাজিউর রহমান

ইসলামী মূল্যবোধ জাগ্রত করতে সৈয়দপুরে যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত রিকশা চালকের মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
January 9, 2024 5:37 pm


মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে দ্রুত গতির ট্রাক্টরের ধাক্কায় আহত মো. কালু মিয়া (৫৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

পারবারিক সূত্রের বরাত দিয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (৮ জানুয়ারি) দুপুরের দিকে মেহেরপুর শহরের মেটারনিটি হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।

কালু মিয়া সদর উপজেলার গোভীপুর গ্রামের আক্কাস আলীর ছেলে।

স্থানীয়রা জানান, কালু মিয়া রিকশা চালিয়ে কোটের দিকে যাচ্ছিলেন। অপরদিকে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে ট্রাক্টর চালিয়ে আসছিলেন রায়হান আলী। পরে মেটারনিটি হাসপাতালের সামনে পৌঁছলে রিকশাটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে রিকশাটি দুমড়ে-মুচড়ে চালক কালু মিয়া আহত হন।

পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রেফার্ড করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় ট্রাক্টরের চালক রায়হানকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা।

সর্বশেষ - জেলার খবর