বৃহস্পতিবার , ২৫ জানুয়ারি ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতের ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২৫, ২০২৪ ৭:২৯ অপরাহ্ণ


কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের রাজারহাটে ভেজাল সার ও কীটনাশক বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অপরাধে ভোক্তা অধিকার আইনে এক প্রতারকের থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পুলিশ জানায়, রাজারহাট বাজারের অদূরে মেকুরটারী গ্রামে শাহীন আলমের বাসা ভাড়া নিয়ে এক প্রতারক প্রায় ৩ লক্ষাধিক টাকার ভেজাল সার ও কীটনাশক মজুত করে রাখে। গোপনের সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভেজাল পণ্য উদ্ধার করে প্রতারক রাশেদুজ্জামান (৪০)কে আটক করে।

আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় কুড়িগ্রাম ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক এএসএম মাসুদ-উদ-দৌলা রাজারহাট থানায় এসে ভেজাল পণ্য নিশ্চিত করে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভেজাল সার ও কীটনাশক ধ্বংস করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতারক রাশেদুজ্জামান গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার জামালপুর গ্রামের মৃত শামসুজ্জামানের ছেলে বলে জানা গেছে। এ সময় উপস্থিত ছিলেন- রাজারহাট উপজেলা কৃষি অফিসার সাইফুন্নাহার সাথী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হৈমন্তী রায়, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে হামলায় গ্রেপ্তার ১৭

প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে চার কমিশন

ক্রিকেট পরিচালনা বিভাগের সিদ্ধান্ত নেবে বোর্ড, তামিমের কাঁধে ওয়ার্কিং ও ফ্যাসিলিটিজ বিভাগ

ফার্মগেটে ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্ৰেফতার

মানবতাবিরোধী অপরাধের মামলা: গাজীপুরের ৫ পুলিশের বিরুদ্ধে প্রতিবেদন ১৫ জুন

৭ কলেজের শিক্ষার্থীদের সাইন্সল্যাব মোড় অবরোধ, তীব্র যানজট

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

নারীদের হেনস্থা করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা হচ্ছে: মির্জা ফখরুল

মোহাম্মদপুরে আসাদুল হত্যা: নেপথ্যে মাদক কারবার নিয়ে দ্বন্দ্ব

নির্বাচন যাতে বিলম্ব হয়, সে জন্য উছিলা দেওয়া হচ্ছে: ড. মোশাররফ