Friday , 7 June 2024 |
শিরোনাম:

মির্জাগঞ্জ ইউনিয়নে নির্বাচনী হাওয়া, জনসংযোগে আলোচনার কেন্দ্রে ফিরোজ আলম গোলদার

মাদকের অন্ধকার সাম্রাজ্য: ধ্বংস হচ্ছে প্রজন্ম, আড়ালে কারা গড়ছে অবৈধ সম্পদের পাহাড়?

ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন স্মৃতি হাডুডু টুর্নামেন্ট সম্পন্ন, বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ

আখাউড়ায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫। কার্যালয় ভাঙচুর।

ঠাকুরগাঁওয়ে গোবিন্দনগর ও নিশ্চিন্তপুর মৌজার মাঠ জরিপ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অপপ্রচারের ঊর্ধ্বে পেশাদারিত্ব, আলোচনায় পুলিশ কর্মকর্তা গাজিউর রহমান

ইসলামী মূল্যবোধ জাগ্রত করতে সৈয়দপুরে যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

রামুতে পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
June 7, 2024 9:24 pm


জাফর আলম, কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের রামু উপজেলায় কূপের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় উপজেলার রাজারকুল ইউনিয়নের পশ্চিম রাজারকুল মৌলভীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ভাই-বোন হলো মৌলভীপাড়ার বাসিন্দা সৌদিপ্রবাসী মোহাম্মদ আবদুল্লাহর সাত বছর বয়সি ছেলে মো. রিহাব ও পাঁচ বছর বয়সি মেয়ে মারিয়া।রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, সন্ধ্যার আগমুহূর্তে বাড়ির আশপাশে রিহাব ও মারিয়া প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলছিল। খেলতে খেলতে তারা পাশের রেললাইনের ব্রিজের দিকে যায়। একপর্যায়ে ব্রিজের নিচে সৃষ্ট কূপের মতো বড় গর্তে পড়ে যায়।

এদিকে সন্ধ্যার পরও দুই ভাই-বোন বাড়ি ফিরে না আসায় স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খুঁজেও সন্ধান পাননি।মুফিজুর রহমান বলেন, পরে হাসমত আলী নামে স্থানীয় এক জেলে মাছ ধরে বাড়ি ফেরার সময় কূপের পানিতে জাল ফেলেন। জালে উঠে আসে দুই শিশুর মরদেহ।ইউপি চেয়ারম্যান আরও বলেন, রেললাইন ও ব্রিজ নির্মাণের সময় বেশ কয়েকটি গর্তের সৃষ্টি হয়। সম্প্রতি বৃষ্টিপাতের সময় ওই গর্তগুলোয় পানি জমে যায়।

আর গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, গর্ত বা কূপের পানিতে পড়ে ভাই-বোনের মৃত্যুর খবর শুনেছেন। পরে স্থানীয়দের সহায়তায় মৃতদেহ দুটি উদ্ধার করা হয়েছে। মৃতদেহ দুটি নিজেদের বাড়িতে রয়েছে।

সর্বশেষ - জেলার খবর