Tuesday , 24 December 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে নিহত ২

প্রতিবেদক
Newsdesk
December 24, 2024 5:53 pm

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনায় দুইজন মারা গেছে। এতে শত শত বসতঘরসহ নানা স্থাপনা পুড়ে গেছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে কুতুপালং এলাকার লম্বাশিয়া ১-ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে এই আগুন ধরে।

উখিয়া থানার ওসি আরিফ হোসাইন জানান, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আর ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধারের কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ তানহারুল।

ওসি আরিফ হোসাইন বলেন, দুপুরে ওই ক্যাম্পের ডি-ব্লকের একটি বসতঘরে আগুন ধরে। মুহূর্তেই তা অন্যান্য স্থাপনায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। আগুন নিয়ন্ত্রণে না আসায় পরে কক্সবাজার ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের আরও ইউনিট যুক্ত হয়।

ওসি আরিফ জানান, ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি সেনাবাহিনীর সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে তিনি জানান।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সংখ্যালঘু সম্প্রদায়সহ জনগণের সার্বিক নিরাপত্তায় পুলিশ অঙ্গীকারবদ্ধ: আইজিপি

বিএনপি যেভাবে বাড়াবাড়ি করছে, তাদের আন্দোলনের পতনধ্বনি শোনা যাচ্ছে

বিএনপি যেভাবে বাড়াবাড়ি করছে, তাদের আন্দোলনের পতনধ্বনি শোনা যাচ্ছে

গাজায় ইসরায়েলি হামলা ফের শুরু, তীব্র নিন্দা বাংলাদেশের

প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি ডিপ্লোমা প্রকৌশলীদের

ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে এগোচ্ছে বিএনপি, হাইকমান্ডের ‘মনিটরিংয়ে’ মনোনয়ন প্রত্যাশীরা !

মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী

নাইজেরিয়ায় ‘ক্রিসমাস ফানফেয়ারে’ পদদলিত হয়ে ৩৫ শিশুর মৃত্যু

বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে ইংরেজি নববর্ষ-২০২৫

মুম্বাইতে ভূমিধস : নিহত ৬