Monday , 21 October 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

লোহাগড়ায় প্রধান শিক্ষিকা খুন

প্রতিবেদক
Newsdesk
October 21, 2024 2:24 pm

নড়াইল প্রতিনিধি :

নড়াইলের লোহাগড়ায় সবিতা রানী বালা (৫৫) নামে এক প্রধান শিক্ষিকাকে হত্যা করা হয়েছে।

রোববার (২০ অক্টোবর) রাত ৩টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের চরদৌলতপুর গ্রামের রথখোলা পাড়ায় এ ঘটনা ঘটেছে।

নিহত সবিতা একই গ্রামের পরিতোষ কুমার মণ্ডলের স্ত্রী। তিনি ৮৫ নম্বর চরদৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এ দম্পতির কোনো সন্তান নেই।

নিহতের স্বামী পরিতোষ জানান, রাতে তিনি ও তার স্ত্রী আলাদা ঘরে ঘুমাচ্ছিলেন। পূজা করার জন্য পরিতোষ রাত সাড়ে ৩টার দিকে ঘুম থেকে উঠে দরজা খুলতে গেলে দেখেন যে বাইরে থেকে দরজা বন্ধ। এতে সন্দেহ হলে তিনি স্ত্রীর রুমে গিয়ে দেখেন স্ত্রী খুন হয়েছেন। এসময় চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং বাইরে থেকে দরজার লক খুলে ঘরে ঢোকেন। পরে পরিতোষ ও প্রতিবেশীরা বাইরে বের হয়ে দেখতে পান যে ঘরের পূর্ব পাশ দিয়ে দুর্বৃত্তরা সিঁধ কেটে (মাটি খুঁড়ে) ঘরে ঢুকে তার স্ত্রীকে খুন করেছে।

তিনি আরও জানান, দুর্বৃত্তরা তার স্ত্রীর গলা থেকে স্বর্ণের চেইন, দুটি হাতের বালা, একটি আংটি, একজোড়া কানের দুল আর একটি ল্যাপটপ নিয়ে যায়।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, রাত পৌনে ৪টার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের মুখের মধ্যে কাপড় ঢুকানো ছিল। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

একুশে পদকজয়ী সাবিনাদের বাদ দিয়ে দল ঘোষণা বাফুফের

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশব্যাপী বিএনপির একদিনের শোক

বর্জ্য সরানোর অনিয়মে ঠিকাদারদের টেন্ডার বাতিল: ডিএসসিসি প্রশাসক

অপারেশন ডেভিল হান্ট: একদিনে আরও ১১৪০ জন গ্রেপ্তার

কক্সবাজারে গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: বিপুল সরঞ্জাম উদ্ধার

এই নির্বাচনে ৮০ ভাগ মানুষের সমর্থন নেই: জয়নাল আবদীন ফারুক

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৮৮০

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগে টিআইবির উদ্বেগ

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা ৩ দিনের রিমান্ডে

নির্বাচন যত দ্রুত করা যাবে ততই দেশের জন্য কল্যাণ: মির্জা ফখরুল