Sunday , 23 February 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

শেরপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত দুই, আহত ছয়

প্রতিবেদক
Newsdesk
February 23, 2025 4:05 pm

শেরপুর প্রতিনিধি,

শেরপুরে মাইক্রোবাস-মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ছয় জন।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে সদরের অস্টমীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুর শহরের দুর্গা নারায়ণপুর এলাকার গৌরব দে (২৫) ও শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের বয়ড়াপরাণপুর গ্রামের রনি (১২)।

তারা দু’জনই পৌর নিউ মার্কেটের ডিজিটাল একটি ছাপাখানায় কাজ করতেন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিনগত রাত একটার দিকে শেরপুর শহর থেকে জামালপুরে যাওয়ার পথে একটি মাইক্রোবাস অস্টমীতলা এলাকায় প্রথমে একটি মোটরসাইকেলকে পরে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। আহত হন মোটরসাইকেলের যাত্রীসহ আট জন।

লোকজন আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোটরসাইকেলের দুই আরোহী শিশু রনি ও গৌরভকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতাবস্থায় শুভ নামে এক জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ওসি জুবায়দুল আলম বলেন, মাইক্রোবাসটিকে জব্দ করা হয়েছে। চালক পালিয়েছে। আইনি ব্যবস্থা নেয়া হবে।

 

 

 

 

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

ঢাকা দক্ষিণ সিটির কাউন্সিলর ভাট্রি শ্রীমঙ্গলে আটক

সাবেক স্বামীর নির্যাতন থেকে বাঁচতে’ দুই সন্তান নিয়ে দিশেহারা এক স্কুল শিক্ষিকা

‘অবসরে পাঠানো ডিসিদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি থাকলে মামলা’

নতুন মামলায় গ্রেপ্তার আনিসুল-সালমান-দীপু মনি-কামরুল

বিএনপির আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বহাল

বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

নাশকতা কি না, তদন্তের পর বলা যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভোরের পাতা সম্পাদক এরতেজা হাসানের রিমান্ড চায় পিবিআই

সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ

কুষ্টিয়া জেলা পরিষদে দুদকের অভিযান