Saturday , 9 August 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সাংবাদিক তুহিন হত্যার দায় স্বীকার অভিযুক্ত স্বাধীনের: র‍্যাব

প্রতিবেদক
Newsdesk
August 9, 2025 7:19 pm

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন স্বাধীন নামের এক অভিযুক্ত। শনিবার (৯ আগস্ট) সকাল ১১টার দিকে গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‍্যাব-১-এর গাজীপুর কোম্পানি কমান্ডার এসপি কে এম এ মামুন খান চিশতী।

তিনি জানান, ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ দেখে স্বাধীনকে শনাক্ত করা হয়। শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর শিববাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্বাধীন এ মামলার সাত আসামির একজন এবং হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন।

মামুন খান চিশতী বলেন, রাতভর জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন স্বাধীন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, ছিনতাইয়ের ভিডিও ধারণ করার কারণে তুহিনকে হত্যা করা হয়।

তিনি বলেন, ‘চক্রের নারী সদস্য বাদশাহ নামের এক ব্যক্তিকে বিরক্ত করছিলেন। বাদশাহ ওই নারীকে আঘাত করলে চক্রের বাকি সদস্যরা ছুরি নিয়ে তাকে ধাওয়া করে। বিষয়টি দেখে ভিডিও করছিলেন তুহিন। ভিডিও করার বিষয়টি টের পেয়ে চক্রের সদস্যরা তার ওপর হামলা চালায়।’

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, সিসিটিভি ফুটেজ ও আসামির স্বীকারোক্তি থেকে প্রাথমিকভাবে হত্যার এ কারণ পাওয়া গেছে। তদন্তে বিস্তারিত জানা যাবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ত চান্দনা চৌরাস্তা এলাকার একটি মার্কেটের ভিতরে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮)। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

পিআর ইস্যু নিয়ে দ্বন্দ্ব সৃষ্টিকারীরা দেশের আদর্শে বিশ্বাসী নয়: মঈন খান

রাজধানীতে ৪৭টি মাথার খুলি ও হাড়-কঙ্কালসহ গ্রেফতার ৪

‘নিখোঁজ’ বৈষম্যবিরোধী নেতা মামুন পূর্বাচল থেকে উদ্ধার

ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে সার লুটের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি

হারের পর মেজাজ হারিয়ে মারামারি করলেন আর্জেন্টিনা

ডিএসসিসির ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩

সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনে কাজ করতে আনসার সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহবান

চলনবিলে ইকো ট্যুরিজমের বিষয়টি বিবেচনাধীন: পর্যটনমন্ত্রী

প্রথম ধাপে ১৫২ উপজেলায় ভোট ৮ মে