রবিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সাজেকে দুর্বৃত্তের গুলিতে ২ ইউপিডিএফ সদস্য নিহত

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ৪, ২০২৪ ৪:৪৮ অপরাহ্ণ


রাঙামাটি প্রতিনিধি :

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচলং ব্রিজপাড়া এলাকায় রোববার দুপুরে দুর্বৃত্তদের গুলিতে দু’জন নিহত হয়েছে। তারা হলেন, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য দীপায়ন চাকমা (৩৭) ও মন্টু চাকমা ওরফে আশীষ চাকমা (৪০)। দীপায়নের বাড়ি মাচলংয়ের দীপুপাড়ায়। আশীষের বাড়ি রুপকারী ইউনিয়নের গোলাছড়ি এলাকায়।

স্থানীয়রা জানায়, রোববার দুপুর ২টার দিকে সাজেকের ব্রিজ পাড়া এলাকার একটি দোকানে দীপায়ন চাকমা ও আশীষ চাকমা চা খাচ্ছিলেন। এ সময় ৫ থেকে ৬ জন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে গেছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

সাজেক ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিতে দুজন নিহত হয়েছে। এলাকায় উত্তেজনা রয়েছে।

বাঘাইছড়ি উপজেলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আওয়াল জানান, ঘটনা শোনার পর সাজেক থানা পুলিশ ঘটনাস্থলে গেছে। সেখান থেকে ফিরলে বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

কয়েক ঘন্টার ব্যবধানে সিরিয়াতে ইসরাইলের ৬০ বার হামলা: এনজিও

ব্যবসায়ী আদম তমিজী হক মানসিকভাবে অসুস্থ, তার আরও চিকিৎসার প্রয়োজন: ডিবি

আওয়ামী দোসররা অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য মাথাচাড়া দিয়ে উঠেছে : ফখরুল

লাইসেন্সবিহীন হাসপাতাল-ক্লিনিক বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

কুয়াকাটা সৈকতে বড় দুটি মৃত কচ্ছপ, গায়ে আঘাতের চিহ্ন

খুলনায় ছাত্রলীগ নেতাকে হত্যার দায়ে ২১ জনের যাবজ্জীবন

দেশে সৎ ও উন্নত মানের ডাক্তার তৈরি হোক : স্বাস্থ্যমন্ত্রী

জুলাই সনদ স্বাক্ষর রাজনৈতিক ইতিহাসে অনন্য ঘটনা: মির্জা ফখরুল

খেজুরের মূল্য নির্ধারণ রোববার

মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১