Tuesday , 14 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সান্তাহারে এক রাতে ৬ দোকানে চুরি, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

প্রতিবেদক
Newsdesk
July 14, 2026 8:59 pm

অপরাধচিত্র প্রতিনিধি (বগুড়া) : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার স্টেশন রোডে এক রাতেই ছয়টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকানের টিন ও দেয়াল কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, মোবাইল ফোন এবং বিভিন্ন মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় পৌর শহরের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

১৩ জুলাই সোমবার রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের স্টেশন রোড এলাকায় সান্তাহার বেকারি, আদর্শ ছাপাখানা, কল্লোল মটরস, শামীম ট্রেডার্স, উজ্জ্বল ইলেকট্রিকস ও তমা পেপার হাউসে এসব চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, চোরেরা দোকানের টিন ও দেয়াল কেটে ভেতরে প্রবেশ করে আদর্শ ছাপাখানা থেকে প্রায় তিন হাজার টাকা, তমা পেপার হাউস থেকে চার হাজার টাকা এবং সান্তাহার বেকারি থেকে ক্যাশবক্স ভেঙে প্রায় সাত হাজার টাকা ও একটি মোবাইল ফোন চুরি করে। এ ছাড়া অন্য দোকানগুলো থেকেও বিভিন্ন মালামাল নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

একই রাতে ছয়টি দোকানে চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন বলেন, ‘এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত