Tuesday , 20 May 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

বাংলাদেশকে সিরিজ হারানোর হুমকি আমিরাত অধিনায়কের

প্রতিবেদক
Newsdesk
May 20, 2025 6:52 pm

স্পোর্টস ডেস্ক :

আগে ব্যাট করে বড় স্কোর গড়া বাংলাদেশ জয়ের স্বপ্নই দেখছিল। কিন্তু সবাইকে বিস্ময়ে হতবাক করে দিয়ে এক বল হাতে রেখেই বাংলাদেশকে হারিয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। মোহাম্মদ জোহাইবকে নিয়ে ১০ ওভারে ১০৭ রানের জুটি গড়ে এই জয়ের ভিত্তি গড়ে দেন অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। তার ৪২ বলে ৮২ রানের ইনিংসটা স্বাগতিকদের পথ দেখালেও তিনি যখন আউট হন তখনও ৩১ বলে ৫৮ রান দরকার ছিল। বাংলাদেশি বোলারদের বিপক্ষে সেই কাজটুকু করেছেন দলটির নিচের সারির ব্যাটাররা। তাতেই প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছে আমিরাত।

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে বাগে পেয়েও হারাতে পারেনি সংযুক্ত আরব আমিরাত। অভিজ্ঞতার অভাবেই ম্যাচটা হেরেছিল তারা। বৃথা গিয়েছিল অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমের অর্ধশতক। তবে দ্বিতীয় ম্যাচে আর ব্যর্থতাকে কাছে ঘেষতে দেয়নি ওয়াসিমের দল। দলের জয়ের দিনে নায়কের ভূমিকায় অবতীর্ণ পাকিস্তানি বংশোদ্ভূত এই ওপেনার।

ম্যাচ শেষে আমিরাতের অধিনায়ক বলেন, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি। বাংলাদেশকে হারিয়ে দারুণ লাগছে। আমি সবাইকে বিশ্বাস দিচ্ছিলাম, এই রান তাড়া সম্ভব কারণ আমরা এই কন্ডিশন চিনি।’

টি-টোয়েন্টি ক্রিকেটটা দারুণ আত্মস্থ করেছেন ওয়াসিম। ২০২১ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের পর এই সংস্করণে তার চেয়ে বেশি রান করতে পারেননি আর কেউই। গত দুই ম্যাচে ওয়াসিমের ব্যাটের জোর ভালোই টের পেয়েছে বাংলাদেশ।

সিরিজে এখন ১-১ ব্যবধানে সমতা। প্রথমে দুই ম্যাচের সিরিজ খেলার কথা থাকলেও প্রথম ম্যাচের পরই বিসিবি বাড়তি একটা ম্যাচ খেলার প্রস্তাব দেয়। সে প্রস্তাবে সম্মতি জানিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ডও (ইসিবি)। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিটি একই মাঠে আগামী বুধবার (২১ মে) অনুষ্ঠিত হবে। এই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয়ার হুমকিও দিয়েছেন ওয়াসিম।

আমিরাতের অধিনায়ক বলেন, ‘আমরা শেষ ম্যাচে নিজেদের সেরাটা খেলব এবং লক্ষ্য থাকবে সিরিজ ২-১ ব্যবধানে জেতার।’

আমিরাতের আরেক ক্রিকেটার আসিফ খান এই জয়কে ফ্লুক মনে করেন না, ‘প্রথমেই মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। আমরা এর আগেও দুইবার টেস্ট খেলুড়ে দলকে হারিয়েছি। আফগানিস্তান ও নিউজিল্যান্ডকে। টি-টোয়েন্টিতে আমাদের দলটা খুব ভালো।’

পরিকল্পনা মাফিক খেলতে পারাতেই সাফল্য এসেছে বলে মত তার, ‘আমাদের পরিকল্পনা ছিল ওয়াসিম ভাই যেভাবে পাওয়ার হিটিং করছে সেটাই লাগবে। এখানে বিভিন্ন টুর্নামেন্ট খেলার কারণে আমাদের ধারণা ছিল ২১০-২১৫ রান কীভাবে তাড়া করতে হবে। আমাদের লক্ষ্য ছিল ৬ ওভারে ৬০ রান করা। সেটাই ওয়াসিম ভাই প্রয়োগ করেছেন। নিচের ব্যাটাররাও পরিকল্পনা কাজে লাগিয়েছে। আলহামদুলিল্লাহ ম্যাচ জিতেছি।’

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

কিছু সাংস্কৃতিক কর্মী স্বৈরাচারের জন্য মায়াকান্না করছে: সেলিমা রহমান

১৫ বছর সবাই চাটুকারিতা নিয়ে ব্যস্ত ছিল: উপদেষ্টা এম সাখাওয়াত

গোপালগঞ্জ–৩ আসনের মনোনয়ন জমা দিলেন শেখ হাসিনা

রায়পুরের ৫ খুন: কারণ নিয়ে ধোঁয়াশা, তদন্তে গুরুত্ব দিচ্ছে পুলিশ

স্ত্রীসহ ঢাকা ওয়াসার সাবেক এমডি আবদুস সালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আইসিসির সঙ্গে জরুরি বৈঠক: ভারত না যাওয়ার সিদ্ধান্তে অনড় বিসিবি

নীলফামারীতে দুই সন্তান ও স্ত্রীকে গলা কেটে হত্যার পর আত্মহত্যাচেষ্টা

মেরুদণ্ড আছে, এজন্যই দাঁড়িয়ে আছে ইসি : সচিব

সালিশি বৈঠকে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

সারাদেশে ভোটকেন্দ্রে সাড়ে ৬ লাখ আনসার মোতায়েন থাকবে