Wednesday , 12 August 2026 |
শিরোনাম:

সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপতৎপরতা রোধে সতর্ক থাকতে হবে: ইসি সানাউল্লাহ

টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’-এর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড : আগুন নিয়ন্ত্রণে সেনা-বিজিবি-ফায়ার সার্ভিস

হাইকোর্টের আদেশ উপেক্ষা করে শ্যামনগরে বালু উত্তোলনের অভিযোগ, হুমকিতে উপকূলীয় বাঁধ ও পরিবেশ

‘ইউ টেররিস্ট’ : নিউইয়র্ক বিমানবন্দরে ইউনূসকে ঘিরে ক্ষোভ প্রকাশ

তাজমিন হত্যা: রাজুকে জিজ্ঞাসাবাদ শেষে আবার থানায় ফেরত দিল কুমিল্লা ডিবি

টেকনাফে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির

  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সিলেটে ঘরের মধ্যে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গলা কেটে হত্যা

প্রতিবেদক
Newsdesk
August 12, 2026 1:50 pm

অপরাধচিত্র প্রতিনিধি (সিলেট): সিলেট নগরীর রায়নগরের রাজবাড়ী মিতালী আবাসিক এলাকার একটি বাসায় স্ত্রী ও গৃহপরিচারিকাসহ গৃহকর্তাকে খুন করা হয়েছে। ১২ আগস্ট বুধবার বেলা ১২টার দিকে পুলিশ ওই বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন, মিতালী ১১১ নম্বর নিকুঞ্জ ভিলার মালিক আব্দুস সত্তার মিয়া (৮২), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭২) ও গৃহপরিচারিকা তাহমিনা (১৫)। কী কারণে নিজ বাসায় তাদের খুন করা হয়েছে প্রাথমিকভাবে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।
আব্দুস সাত্তারের বাড়ি বিয়ানীবাজার। তাঁর সন্তানদের মধ্যে এক ছেলে ও এক মেয়ে আমেরিকায় এবং দুই মেয়ে যুক্তরাজ্যে থাকেন। স্ত্রীকে নিয়ে তিনি নিজ বাসায় বসবাস করছিলেন।
১২ আগস্ট সকালে খবর পেয়ে পুলিশ বাসার দ্বিতীয় তলায় আব্দুস সাত্তারের ঘরের দরজা ভেঙে তিনজনের মরদেহ দেখতে পায়। তাদের গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যার খবর ছড়িয়ে পড়লে এলাকার লোকজন সেখানে ভিড় করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির জানিয়েছেন, ঘরের মধ্যে তিনজনের মরদেহ পাওয়া গেছে। কেন তাদের হত্যা করা হয়েছে প্রাথমিকভাবে বলা যাচ্ছে না।
খবর পেয়ে ঘটনাস্থলে যান সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। পাশাপাশি পুলিশের একটি বিশেষ টিম সেখানে যায়।
হত্যার বিষয়ে পুলিশ কমিশনার সাংবাদিকের বলেন, ‌‘তিনতলা বাসার দোতলার ফ্ল্যাটের বন্ধ দরজার ভেতর থেকে রক্ত গড়িয়ে পড়ছে- এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাই। দরজা খুলে তিনজনের মরদেহ পাওয়া যায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাদের হত্যা করা হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে দুটি ধারণা করছি। হয়তো ডাকাতির উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাসায় ঢুকে তাদের খুন করে, অথবা জমি নিয়ে বিরোধ থেকেও এ ঘটনা ঘটতে পারে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

কমানো হলো বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ মূল্য

দাপুটে অতিরিক্ত ডিআইজিসহ চার পুলিশ সুপারকে বরখাস্ত

বিয়ের অনুষ্ঠানে মদ মনে করে মিথানল পানে দুই তরুণের মৃত্যু

জ্বালানি সুইচ বন্ধ হওয়ায় বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার ফ্লাইট

ষড়যন্ত্রে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না : প্রধান উপদেষ্টা

সব সরকারই নিজ স্বার্থে সংবিধান সংশোধন করেছে: ড. শাহদীন মালিক

সব সরকারই নিজ স্বার্থে সংবিধান সংশোধন করেছে: ড. শাহদীন মালিক

বান্দরবান সীমান্তে নিরাপত্তার কারণে ৫ স্কুল বন্ধ

সোশ্যাল মিডিয়ায় নির্বাচন নিয়ে পোস্ট-মন্তব্য করতে পারবেন না পুলিশ সদস্যরা: সিআইডি প্রধান

কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

‘যুক্তরাষ্ট্রের আধিপত্য ভারতের আধিপত্য ঠেকাতে পারে না’: আনু মুহাম্মদ