Saturday , 27 July 2024 |
শিরোনাম:

নারায়ণগঞ্জ সদর উপজেলায় পরিচ্ছন্নতা অভিযানে ৬০০ কাব স্কাউট

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ব্যানার খুলে নেওয়ার অভিযোগ, উপাধ্যক্ষকে ঘিরে রাজনৈতিক বিতর্ক ও নানা প্রশ্ন

কবিরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাতুন্নবী (স.) সম্মেলন ও না’তে রাসূল সন্ধ্যা অনুষ্ঠান অনুষ্ঠিত ।

মাঠ সংস্কারের উদ্যোগে বাধা, ২৫ জনের বিরুদ্ধে মামলা: লোহাগাড়ায় শাহজাহানের বিরুদ্ধে মামলাবাজির অভিযোগ

বিজয়নগরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ছুরিকাঘাত, অভিযুক্তের বাবারও স্বীকারোক্তি

নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ঠাকুরগাঁও সালন্দর মাদরাসায় ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

১৬ কোটি টাকার সাপের বিষ জব্দ করল বিজিবি

প্রতিবেদক
Newsdesk
July 27, 2024 2:00 pm

জয়পুরহাট প্রতিনিধি :

ভারতে পাচারের চেষ্টাকালে মালিক বিহীন অবস্থায় দুই কেজি ৪৬৬ গ্রাম সাপের বিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জয়পুরহাট ব্যাটালিয়নের সদস্যরা। যার আনুমানিক মূল্য ১৬ কোটি টাকা

শুক্রবার (২৭ জুলাই) রাতে বিজিবির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে বিরামপুরের সীমান্তসংলগ্ন দামোদরপুর এলাকা থেকে সাপের বিষ জব্দ করা হয়।

বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধীনস্থ ঘাসুরিয়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আনিছুর রহমান টহল দিচ্ছিলেন। এ সময় সন্দেহজনক কিছু চোখে পড়লে সীমান্ত পিলার থেকে আনুমানিক ২০০ গজ দূরত্বে দক্ষিণ দামোদরপুরে অভিযান চালানো হয়। পরে সেখানে দুটি কাচের জারে দুই কেজি ৪৬৬ গ্রাম ওজনের সাপের বিষ জব্দ করা হয়। জব্দ করা সাপের বিষের আনুমানিক মূল্যে ১৬ কোটি ২ লাখ ৯০ হাজার টাকা।

ধারণা করা হচ্ছে, ভারতে পাচার করার জন্য এসব বিষ রেখে যাওয়া হয়েছিল। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সর্বশেষ - জেলার খবর