Thursday , 29 February 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

প্রতিবেদক
Newsdesk
February 29, 2024 2:00 pm


টাঙ্গাইল প্রতিনিধি :

৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে বাসাইলে ‘টাঙ্গাইল কমিউটার’ ট্রেনের ইঞ্জিন উদ্ধারের কাজ শেষ হলে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সকাল সোয়া ৭টার দিকে বাসাইল উপজেলা সোনালিয়া দক্ষিণপাড়া এলাকায় ‘টাঙ্গাইল কমিউটার’ ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে কয়েক‌টি স্টেশনে বি‌ভিন্ন গ‌ন্তব্যের ট্রেন আটকা পড়ে। চরম বিপাকে পড়েন যাত্রীরা।

জানা গেছে, টাঙ্গাইল ক‌মিউটার ট্রেন‌টি ঘা‌রিন্দা স্টেশ‌ন থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল ৭টার দিকে ছেড়ে যায়। বাসাইল উপজেলার সোনালিয়া এলাকায় পৌঁছালে ট্রেনের ইঞ্জিন বিকল হয়। এ সময় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যারা সকালে টাঙ্গাইল থেকে ঢাকায় গিয়ে অফিস করেন তারা বেশি বিপাকে পড়েন।

মহেড়া রেলওয়ে স্টেশন অফিসার সোহেল মিয়া বলেন, টাঙ্গাইলের ঘা‌রিন্দা স্টেশন থেকে ‘টাঙ্গাইল কমিউটার’ ট্রেন ছেড়ে আসে। ঘটনাস্থলে আসলে ট্রেনের ইঞ্জিন বিকল হয়। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ইঞ্জিন উদ্ধার করে। এরপর বেলা সোয়া ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

জব্দ হচ্ছে শেখ হাসিনার সম্পদ: ধানমন্ডি ৩২ নম্বরের মালিকানা কার?

পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত বেড়ে ৪৬

ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার

প্রশাসনের পৃষ্ঠপোষকতায় কোনো দল গঠন সফল হবে না: জাহিদ হোসেন

লামায় ২৬ রাবার শ্রমিককে অপহরণ

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী

রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতের ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিটি শিশুর চাহিদা অনুযায়ী চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত

যুক্তরাষ্ট্রের এই শুল্ক নিয়ে এখনই দুশ্চিন্তার কিছু নেই: বিজিএমইএর সভাপতি