Saturday , 11 July 2026 |
শিরোনাম:

টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’-এর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড : আগুন নিয়ন্ত্রণে সেনা-বিজিবি-ফায়ার সার্ভিস

হাইকোর্টের আদেশ উপেক্ষা করে শ্যামনগরে বালু উত্তোলনের অভিযোগ, হুমকিতে উপকূলীয় বাঁধ ও পরিবেশ

‘ইউ টেররিস্ট’ : নিউইয়র্ক বিমানবন্দরে ইউনূসকে ঘিরে ক্ষোভ প্রকাশ

তাজমিন হত্যা: রাজুকে জিজ্ঞাসাবাদ শেষে আবার থানায় ফেরত দিল কুমিল্লা ডিবি

টেকনাফে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির

দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক

  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

৫ আগস্টে জেল পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবদুল্লাহ গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
July 11, 2026 2:45 pm

অপরাধচিত্র প্রতিবেদক : গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবদুল্লাহ শিকদারকে (২৪) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আবদুল্লাহ শিকদার গোপালগঞ্জের একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
১০ জুলাই শুক্রবার বিকেলে রাজধানীর দারুস সালাম থানা এলাকায় অভিযান চালিয়ে আবদুল্লাহকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার রাজধানীর মিরপুরে পাইকপাড়া র‍্যাব-৪–এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
র‍্যাব জানায়, আবদুল্লাহ শিকদার ২০২৪ সালের ৬ আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যান। এর আগের দিন ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়।
সংবাদ সম্মেলনে র‍্যাব-৪–এর অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি বলেন, আবদুল্লাহ শিকদার ২০২৩ সালের ২৩ ডিসেম্বর থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ৬ আগস্ট কারাগারে সৃষ্ট সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে আবদুল্লাহ শিকদার অন্য বন্দীদের সঙ্গে পালিয়ে যান। ওই ঘটনায় কারাগার কর্তৃপক্ষ গাজীপুরের কোনাবাড়ী থানায় মামলা করে।
র‍্যাবের এই কর্মকর্তা বলেন, কারাগার থেকে পালানোর পর আবদুল্লাহ শিকদার গ্রেপ্তার এড়াতে বিভিন্ন ছদ্মবেশে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে অবস্থান নিশ্চিত হওয়ার পর রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২০২১ সালের ৭ অক্টোবর গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া এলাকায় সুদের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে আবদুল্লাহ শিকদারের নেতৃত্বে প্রতিবেশী লুৎফর রহমানকে হাতুড়ি আর কুড়ালের আঘাতে হত্যা করা হয় বলে জানান কে এন রায় নিয়তি। ওই ঘটনায় টুঙ্গিপাড়া থানায় হত্যা মামলা হয়। পরে আদালত আবদুল্লাহ শিকদারসহ তিন আসামিকে মৃত্যুদণ্ড দেন। তাঁদের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে পাঠানো হয়।
র‍্যাব জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আবদুল্লাহ শিকদারকে কোনাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত