শুক্রবার , ১৪ মার্চ ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

কক্সবাজার বিমানবন্দরের নির্মাণকাজ পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১৪, ২০২৫ ৭:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার বিমানবন্দরের চলমান নির্মাণকাজ পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে কক্সবাজার পৌঁছেন প্রধান উপদেষ্টা। দুপুর ১টার দিকে বিমানবন্দরে অবতরণ করে তাদের বহনকারী বিমানটি।

পরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তত্ত্বাবধায়ক প্রকৌশলী আমিনুল হাসিব প্রধান উপদেষ্টাকে কক্সবাজার বিমানবন্দরের নির্মাণ কাজের অগ্রগতি ও সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ থেকে এ সম্পর্কিত একটি সার সংক্ষেপ প্রধান উপদেষ্টার নিকট উপস্থাপন করা হয়। তারা জানান, আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণকাজ ৯৫ শতাংশ শেষ হয়েছে।

অবশিষ্ট কাজ এ বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।

আন্তর্জাতিক বিমানবন্দরটি চালু হলে প্রতিদিন ৪০ থেকে ৫০টি এয়ারক্রাফট এই বিমানবন্দর থেকে ওঠা নামা করবে বলে প্রধান উপদেষ্টাকে জানানো হয়।

এ সময় সামরিক ও বেসামরিক সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূচি অনুযায়ী, অধ্যাপক ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে প্রায় এক লাখ রোহিঙ্গাদের সঙ্গে ইফতারে যোগ দেবেন। এছাড়া প্রধান উপদেষ্টা খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

নারী নির্যাতন মামলায় খুলনা টাইগার্সের মালিক গ্রেফতার

বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁন

নির্বাচনে নাশকতা-সহিংসতা কঠোরভাবে দমন করবে বিজিবি: মহাপরিচালক

সীমান্ত সম্মেলনে গুরুত্ব পাচ্ছে সীমান্ত হত্যা ও অবৈধ অনুপ্রবেশ

রমজানে ভেজালবিরোধী অভিযানে নামছে বিএসটিআই

পিলখানা হত্যাকাণ্ডের বিচার অল্প দিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে নজরদারি বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ

আইজিপি হলেন বাহারুল, ডিএমপি কমিশনার সাজ্জাত

তরুণ প্রজন্মের ভাষা না বুঝলে আ.লীগের মতোই পরিণতি হবে : হাসনাত আব্দুল্লাহ

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি ১৩ মে