Sunday , 9 November 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

মোহাম্মদপুরে ভাইরাল হওয়া ছিনতাইয়ের হোতাসহ গ্রেপ্তার ৪

প্রতিবেদক
Newsdesk
November 9, 2025 3:15 pm

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া আলোচিত ছিনতাই ঘটনার মূল হোতা শাওন (১৯) ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে বসিলা ফিউচার সিটি এলাকায় আর্মি টহল দল এ অভিযান চালায়।

আটককৃত অন্য ৩ জন হলেন- মূল অভিযুক্ত শাওনের সহযোগী মোহিম আহমেদ (২৪), জুয়েল (২৫) ও আশিব (২৪)।

জিজ্ঞাসাবাদে শাওন স্বীকার করে যে তিনিই ভাইরাল হওয়া ভিডিওটির ব্যক্তি এবং সে তার ব্যবহৃত দেশিয় অস্ত্র সেনা টহল দলের কাছে হস্তান্তর করে।

আটককৃত চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বসিলা আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর এক যুবককে ছিনতাইয় করে তার ব্যাগ, ল্যাপটপ ও মোবাইল নেওয়ার ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এবং ভিডিওটি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। উক্ত ভিডিওর ভিত্তিতে সম্ভাব্য ছিনতাইকারীদের পরিচয় নির্ণয় করতে থাকে সেনাবাহিনী।

এদিকে এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরে উক্ত ছিনতাইকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। গতকালই তাদের একজন পুনরায় ঢাকাতে ফেরত আসে, সাথে সাথেই তাকে গ্রেপ্তারে অভিযানে নামে বসিলা আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা।

এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, মোহাম্মদপুর এলাকায় কেউ কোন অপরাধ করলে সে আজ হোক অথবা কাল হোক ধরা পড়বে এবং আইনের আওতায় আসবেই। ইতিপূর্বে যত ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রম হয়েছে, তাদের অধিকাংশই আমাদের কাছে অথবা পুলিশ-র‍্যাবের কাছে গ্রেপ্তার হয়েছে। যারা পালিয়ে আছে তাদের খুঁজে বের করে গ্রেপ্তারের জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু

জাতিসংঘের সদর দপ্তরের সামনে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

দুই জাহাজে আগুন, নাশকতার আশঙ্কা বিএসসির

পবিত্র রমজানে নিত্যপণ্যের সংকট হবে না: প্রধানমন্ত্রী

দুর্নীতিবাজদের মন্ত্রণালয়ে আশ্রয় হবে না: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

স্বাস্থ্যসেবাকে আরও উন্নত পর্যায়ে নিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

নারীদের কর্মদক্ষতাকে উৎপাদনমুখী করতে অন্তর্বর্তী সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে: প্রধান উপদেষ্টা

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক যাচাই শেষে ব্যবস্থা নেবে বিএসটিআই

পোস্টাল ব্যালট নয়, প্রবাসীদের জন্য আসছে প্রক্সি ভোটিং: ইসি সানাউল্লাহ্