মঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন ফিরে পেলেন শফিক রেহমান

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১৮, ২০২৫ ৪:০৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন ফিরে পেলেন বর্ষিয়ান সাংবাদিক শফিক রেহমান। মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক তানভীর আহমেদের সই করা অফিস আদেশে এ তথ্য জানা যায়। ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (প্রকাশনা ও ছাপাখানা শাখা) নুসরাত নওশীন এ তথ্য জানিয়েছেন।

এর আগে যায়যায়দিনের সাবেক সম্পাদক শফিক রেহমান পত্রিকা প্রকাশের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগ করেন। পরে তার আবেদনের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার পত্রিকার ডিক্লারেশন বাতিল করে।

অফিস আদেশ অনুযায়ী, দৈনিক যায়যায়দিন পত্রিকাটি প্রকাশের জন্য যে অনুমোদিত প্রেস রয়েছে সেখান থেকে ছাপা হচ্ছে না, কিন্তু প্রিন্টার্স লাইনে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে মর্মে শফিক রেহমান অভিযোগ জানান। এর পরিপ্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়াসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার পর এবং অভিযোগের সত্যতা পাওয়ায় পত্রিকাটি মুদ্রণের ডিক্লারেশন বা ঘোষণাপত্র বাতিল করা হয়।

আদেশ অনুযায়ী, দৈনিক যায়যায়দিন পত্রিকা প্রকাশে ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন, ১৯৭৩-এর ১০ ধারার লঙ্ঘন হয়েছে। এ কারণে ‘দৈনিক যায়যায়দিন’ পত্রিকার প্রকাশক ও মুদ্রাকর সাঈদ হোসেন চৌধুরীর নামে যে ঘোষণাপত্র ছিল তা বাতিল করা হয়।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

স্থানীয় সরকার নির্বাচন দলীয় হবে কি না, সিদ্ধান্ত সংসদে

গুমের সঙ্গে র‍্যাব ২৫, পুলিশ ২৩ শতাংশ জড়িত: কমিশনের প্রতিবেদন

বাংলাদেশে ট্রাম্পের সমর্থকদের গ্রেপ্তারের ঘটনা ঘটেনি : প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস

এবার এস আলমের চিনির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, আহত ৫

পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও দুই আসামি গ্রেফতার

মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলি, টেকনাফে নারী গুলিবিদ্ধ

বাজার সিন্ডিকেটকে ডেভিল হান্টের আওয়তায় আনার দাবি এবি পার্টির

পঞ্চগড়ের তাপমাত্রা নামল ৮ ডিগ্রিতে

রাষ্ট্র সংস্কারের ৩৭ সুপারিশ বাস্তবায়িত হয়েছে: প্রেস সচিব