রবিবার , ৫ জানুয়ারি ২০২৫ | ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

নেত্রকোনায় দুই সাংবাদিককে হুমকি, থানায় জিডি

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ৫, ২০২৫ ৯:৩২ অপরাহ্ণ

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনায় পেশাগত দায়িত্ব পালনের সময় স্যাটেলাইট চ্যানেল ও পত্রিকার দুই সাংবাদিককে হুমকি প্রদানসহ মারমুখী আচরণ করেছেন এক বেকারীর মালিক। এজন্য ভবিষ্যৎ নিরাপত্তা বিধানের জন্য কলমাকান্দা থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।

জিডির সংক্ষিপ্ত বর্ণনা অনুযায়ী জানা যায়, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি জাহিদ হাসান ও দৈনিক জনতা পত্রিকার জেলা প্রতিনিধি রতন মিয়া পেশাগত দায়িত্ব পালন করতে শনিবার (৪ ডিসেম্বর) বিকাল ৩.৪৫ মিনিটে জেলার সীমান্তবর্তী কলমাকান্দা থানার সিধলী তদন্ত কেন্দ্রের অধীন সিধলী বাজারে যান। এসময় দুজনে একসঙ্গে সিধলী পশ্চিম বাজারে অবস্থিত রীমা বেকারীতে উৎপাদিত সামগ্ৰীর গুণগত মান জানতে যান।তারা প্রতিষ্ঠানের সামগ্ৰীসহ প্রয়োজনীয় ভিডিও চিত্র ও ছবি সংগ্রহ করতে চাইলে উক্ত বেকারীর মালিক আজিজুল খান তাদেরকে হুমকি প্রদানসহ মারমুখী আচরণ প্রদর্শন করেন।এ ঘটনার পরদিন সাংবাদিক জাহিদ হাসান কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট সাধারণ ডায়রি (জিডি) করেন।

ভুক্তভোগী চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি জাহিদ হাসান জানান, আমাদের সাথে পেশাগত দায়িত্ব পালনের সময় রীমা বেপারীর মালিক আজিজুল খান অযথা হুমকি প্রদানসহ মারমুখী আচরণ করেছেন। এরূপ অশালীন ও উচ্ছৃংখল আচরণ প্রদর্শনের জন্য বাধ্য হয়ে থানায় একটি সাধারণ ডায়রি করেছি। জেলায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের মতো বেশ কয়েকজন সাংবাদিক লাঞ্চিত হয়েছেন, আহত হয়েছেন। এসব ঘটনার প্রতিকারের জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করছি।

এ ব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে জেনেছি। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

উপজেলা নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি: জিএম কাদের

চট্টগ্রামে শব্দ-বায়ু দূষণের দায়ে দুই চালককে জরিমানা

ইসির কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা করার প্রস্তাব বিএনপির

মানুষ বিএনপিকে চেনে, সাড়া দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সাড়ে চার বছর পর দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী

শপথ নিলেন জাতীয় পার্টির এমপিরা

কাদের-আসাদুজ্জামানের ওপর নিষেধাজ্ঞা দিতে ছয় কংগ্রেস সদস্যের চিঠি

জুলাই ঘোষণাপত্র নিয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহের মধ্যেই: মাহফুজ আলম

নির্বাচনে পেশাদার-নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির

এস কে সুরের বাসায় অভিযান, মিলল ১৬ লাখ টাকা ও সাড়ে চার কোটি টাকার সঞ্চয়পত্র