Sunday , 3 March 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী বাবুল আর নেই

প্রতিবেদক
Newsdesk
March 3, 2024 2:11 pm


বরিশাল প্রতিনিধি :

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় দৈনিক আজকের বার্তার সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুল আর নেই।

শনিবার (২ মার্চ) রাত সোয়া ৮টার দিকে ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরিবার সূত্রে জানা গেছে, কাজী নাসির উদ্দিন বাবুল দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে অসুস্থ ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রবিবার (৩ মার্চ) জোহর নামাজ বাদ বরিশাল নগরীর কাশিপুরে তার নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেননসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতারা।

এছাড়া শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটি, বরিশাল সংবাদিক ইউনিয়ন, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থাসহ সাংবাদিক সংগঠনগুলো গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে। সেই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

এদিকে প্রেস ক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের মৃত্যুতে ৩ দিনের শোক কর্মসূচি গ্রহণ করেছে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব। কর্মসূচির মধ্যে রয়েছে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রেসক্লাবে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ এবং মঙ্গলবার বেলা ১১টায় প্রেসক্লাব হলরুমে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া, মোনাজাত ও স্মরণ সভা।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

দেশকে প্রসারিত করার অপচেষ্টা চালাচ্ছে ভারত : আলতাফ চৌধুরী

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী ইইউ

জুলাই অভ্যুত্থান একক কারও অর্জন নয়: প্রধানমন্ত্রী

শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের টেনিস প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

পোস্টাল ব্যালট নিয়ে কোনো অনিয়ম হলে ছাড় নেই: ইসি সানাউল্লাহ

নোয়াখালীর সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন পরিবারের

নোয়াখালীর সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন পরিবারের

সাংবাদিক হত্যার সুষ্ঠু তদন্তের দাবি মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিকদের

এক মাসে করোনায় মৃত্যু ১০ হাজার : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মেডিকেলের পার্কিংয়ে গাড়িতে দুই লাশ: পরিবারের দাবি ‘হত্যা’

ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্য গেলেন আইজিপি