Sunday , 11 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সার্কের ঢাকা দক্ষিণের সহ-সাংগঠনিক সম্পাদক তারেক সালমান

প্রতিবেদক
Newsdesk
October 11, 2026 11:54 am

নিজস্ব প্রতিনিধি:সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ঢাকা মহানগর দক্ষিণ শাখার ২০২৬ ২০২৮ মেয়াদের ৫৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন পটুয়াখালীর গলাচিপার সন্তান ও জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচারের স্টাফ রিপোর্টার তারেক সালমান। তিনি ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্ট ফোরামেরও সদস্য

গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সংগঠনটির সভাপতি বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া ও মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলীর স্বাক্ষরে কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে কে এম মোতালিব হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ মহিউদ্দিন শাহ দায়িত্ব পেয়েছেন।

অনুমোদনপত্রে বলা হয়েছে, ঢাকা মহানগর দক্ষিণ শাখার মাধ্যমে এলাকার অসহায়, নির্যাতিত ও অধিকারবঞ্চিত মানুষের মানবাধিকার সুরক্ষা এবং মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে সংগঠনটি। ধর্ম, বর্ণ, নারী-পুরুষ ও জাতিগত পরিচয় নির্বিশেষে সবার অধিকার প্রতিষ্ঠা এবং মানবিক মর্যাদা রক্ষায় কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এ ছাড়া মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ গ্রহণ, সংশ্লিষ্ট ঘটনা পর্যালোচনা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে উদ্যোগী হওয়ার নির্দেশনা রয়েছে অনুমোদনপত্রে।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় তারেক সালমান বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও শ্রম দিয়ে কাজ করে যাব। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তার মর্যাদা রক্ষায় সচেষ্ট থাকব।”

তিনি আরও বলেন, “সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ঢাকা মহানগর দক্ষিণ শাখাকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে কাজ করব। পাশাপাশি সমাজের নির্যাতিত, নিপীড়িত ও অধিকারবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করব।

মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার ও মানুষের মর্যাদা রক্ষাকে আমি নৈতিক দায়িত্ব মনে করি।”
নতুন কমিটির মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণ এলাকায় মানবাধিকার সুরক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছে সংগঠনটি।
নতুন দায়িত্ব পালনে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেছেন তারেক সালমান।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশব্যাপী বিএনপির একদিনের শোক

ভোটারদের ভয় দেখালে কঠোর শাস্তির ব্যবস্থা: ইসি রাশেদা

বঙ্গবন্ধু দেশের পরিবেশবান্ধব উন্নয়নের স্বপ্নদ্রষ্টা : পরিবেশ ও বনমন্ত্রী

জামিন পেয়েছেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

মতিয়া চৌধুরীর দাফন বুদ্ধিজীবী কবরস্থানে, জানাজা বৃহস্পতিবার

জামায়াতের সেই এমপির বিরুদ্ধে ব্যবস্থা প্রসঙ্গে যা বললেন ইসি আনোয়ারুল

বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি

জিয়াউল আহসানসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে পা হারানো লিমনের অভিযোগ

রাষ্ট্রপতি নির্বাচনে ৬ এমপি যে কারণে ভোট দেননি

সাবেক সেনা কর্মকর্তা আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে