Wednesday , 25 June 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ঘুস নিয়ে ‘ওসি’ এখন ‘এসআই’

প্রতিবেদক
Newsdesk
June 25, 2025 8:06 pm

জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটের আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিভাগীয় মামলায় সাজাপ্রাপ্ত হয়ে উপপরিদর্শক (এসআই) পদে অবনমিত হয়েছেন।

বুধবার (২৫ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।

তিনি জানান, ২০১৮ সালে মাসুদ রানার বিরুদ্ধে ঘুস ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলা হয়। সেই মামলার দীর্ঘ প্রক্রিয়া শেষে তার শাস্তি কার্যকর করা হয়েছে। এরইমধ্যে তাকে আক্কেলপুর থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

পুলিশ জানায়, ২০১৮ সালে রংপুর জেলা গোয়েন্দা (ডিবি) শাখায় কর্মরত থাকাকালীন মাসুদ রানার বিরুদ্ধে ঘুস গ্রহণ ও ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগে বিভাগীয় মামলা হয়। তদন্ত শেষে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ওসি (ইন্সপেক্টর) থেকে আগামী তিন বছরের জন্য এসআই পদে অবনতি করা হয়েছে।

এরআগে ২০২৩ সালের ২০ জুলাই আক্কেলপুর থানায় ওসি (তদন্ত) এবং চলতি বছরের ৮ মার্চ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন মাসুদ রানা।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

বিদেশে পলাতক সন্ত্রাসীদের রিমোট কন্ট্রোল: আতঙ্কে রাজধানীর ব্যবসায়ী ও ভবন মালিকরা

বনভোজনে কার্যক্রম নিষিদ্ধ দলের স্লোগান: অতিথি উপজেলা বিএনপির সভাপতি

যুক্তরাষ্ট্রের ২০% শুল্ক হ্রাসে ড. ইউনূসকে জামায়াত আমিরের ধন্যবাদ

মোহনগঞ্জে তুচ্ছ ঘটনায় হিন্দু অধ্যুষিত গ্রামে হামলা ভয়ভিতি প্রদর্শন ও লুটপাটের ঘটনায় মানববন্ধন

সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে : ডিএমপি কমিশনার

কর্মবিরতি প্রত্যাহার: ঢাকা থেকে ট্রেন চলাচল শুরু

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি অনুমোদন

মিটফোর্ডে সোহাগ হত্যা: নেত্রকোনা থেকে দুই আসামি গ্রেফতার

প্রকাশ্যে গুলি করে শিক্ষার্থীকে হত্যা, সেই ফারাবী গ্রেপ্তার

রাজধানীতে গণপরিবহনে নারীদের নিরাপত্তায় ‘হেল্প’ অ্যাপ চালু