এহসান উল্লাহ, কক্সবাজার: কক্সবাজার জেলায় বিতর্কচর্চার প্রসার যুক্তিনির্ভর চিন্তাশক্তির বিকাশ এবং শুদ্ধ ও দায়িত্বশীল মতপ্রকাশের সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সানজিদুল ইসলাম মাহিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফাহমিদা হাসান হেভা।
১০ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হওয়া এ কমিটি উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ও অনুমোদনক্রমে গঠন করা হয়েছে। পরবর্তী অনুমোদিত কমিটি গঠিত না হওয়া পর্যন্ত এ কমিটি দায়িত্ব পালন করবে।
নবগঠিত কমিটিতে মুখপাত্র হিসেবে রয়েছেন রোদসী হোসাইন হৃদি এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাদিয়া আকতার সাদিয়া।
কমিটির সহসভাপতি হয়েছেন মঈন খান ইরফান, আসিফা বিনতে রিমু ও তানভীর উদ্দীন। সহসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস. এম. লুৎফুর কবির। সহসাংগঠনিক সম্পাদক তাফহীম উদ্দীন মুত্তাকী এবং দপ্তর সম্পাদক হয়েছেন তানজিদুল ইসলাম আজাদ।

কমিটির সদস্যরা হলেন—তুষার ইমরান আকিব, মোরসালিন ওসামা, তাসনিয়া আমিন মীম, মোর্শেদুল হক, জাকিয়া খানম, ফারহানা ইয়াসমিন মুক্তা ও তাসনিয়া বিনতে জীহাদী।
এ ছাড়া অ্যাসোসিয়েশনের মডারেটর প্যানেলে রয়েছেন সাবেক বিভাগীয় বিতার্কিক মঈন উদ্দিন রাকিব ও সাবেক জাতীয় বিতার্কিক রাজিন সালেহ।
জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এ কমিটি তরুণ প্রজন্মকে বিতর্ক, যুক্তিনির্ভর চিন্তা ও বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অ্যাসোসিয়েশনের ১১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদে রয়েছেন এম. এম. সিরাজুল ইসলাম, অধ্যাপক রেজাউল করিম মোহাম্মদ তারেক, জসিম উদ্দিন বকুল, মোহাম্মদ নাসির উদ্দীন, ডা. এমডি শাহীন আব্দুর রহমান চৌধুরী, মিঠুন চক্রবর্তী, মোজাফফর আহম্মেদ, অধ্যাপক জেবুননেসা, তামান্না নওরিন আজিম, হাসনা হুরাইন চৌধুরী ও মোহাম্মদ হাসান আলী।
উপদেষ্টা পরিষদের সদস্যরা শিক্ষা, বিতর্ক, আবৃত্তি, চিকিৎসা ও বিভিন্ন পেশাগত ক্ষেত্রে যুক্ত রয়েছেন। তাঁদের অনুমোদনে নতুন কমিটির যাত্রা শুরু হলো।
কক্সবাজার জেলায় বিতর্কচর্চার পরিবেশ সম্প্রসারণ, শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তায় উৎসাহিত করা এবং দায়িত্বশীল মতপ্রকাশের দক্ষতা বিকাশে এ সংগঠন ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


















