বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ঢাকার তিন স্থানে ফের অবরোধ

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১৫, ২০২৬ ২:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা ফের রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে তারা অবরোধ কর্মসূচি শুরু করেন। ফলে সায়েন্সল্যাব এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় শিক্ষার্থীরা সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের ব্যানারে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়, টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার মোড়ে অবরোধ করেন।

এর আগে, বুধবার (১৪ জানুয়ারি) ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে অধ্যাদেশ অনুমোদন ও প্রজ্ঞাপন জারির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ডাক দিয়ে গতকালকের মতো অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন তারা।

শিক্ষার্থীরা বলেন, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে লাগাতার কর্মসূচি চলবে।

রাজধানীর গাবতলী টেকনিক্যাল মোড়ে সমন্বিত এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান বাঙলা কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লাহ। তিনি বলেন, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে একযোগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলবে।

মাসুম বিল্লাহ আরও বলেন, আজকের কর্মসূচি শেষ হলেও আন্দোলনের মূল দাবি থেকে শিক্ষার্থীরা একচুলও সরে আসবে না।

শিক্ষার্থীদের মতে, এটি কোনো এক দিনের কর্মসূচি নয়; বরং তাদের ভবিষ্যৎ ও অধিকার আদায়ের দীর্ঘ লড়াই।

গতকাল রাজধানীর সায়েন্সল্যাবসহ বিভিন্ন মোড় অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ফলে গাবতলী থেকে কারওয়ানবাজার পর্যন্ত ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা গেছে, গাবতলী থেকে যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বেশিভাগ গাড়ি মিরপুর ও মোহাম্মদপুর হয়ে ঢাকার ভেতরে প্রবেশের চেষ্টা করছে। এ ছাড়া অনেক মানুষকে তাদের যানবাহন ছেড়ে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতে দেখা গেছে।

 

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী

ঈদযাত্রায় ৯৮% গণপরিবহণে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

নেপাল থেকে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করবে সরকার

আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে দ্রুত সাগর-রুনি হত্যার বিচার দাবি সাংবাদিকদের

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় চলছে হাসেমের প্রথম একক চিত্র প্রদর্শনী

দেশে আরও ৫০ গ্যাস কূপ খননের উদ্যোগ

ঈদযাত্রায় সড়কে ২৬২ প্রাণহানি, বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনা

এপ্রিলে সড়ক-নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ জনের মৃত্যু

রাশিয়া-ইরান ২০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তি সই