শুক্রবার , ৩০ সেপ্টেম্বর ২০২২ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

রাতে নিউজিল্যান্ড যাচ্ছেন টাইগাররা

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ৩০, ২০২২ ৪:৩৮ পূর্বাহ্ণ
রাতে নিউজিল্যান্ড যাচ্ছেন টাইগাররা

বিশ্বকাপ অস্ট্রেলিয়ার মাটিতে। তার আগে বাউন্সি পিচে নিজেদের শক্তি-সামর্থ্য প্রমাণের সেরা সুযোগ আসন্ন ত্রিদেশীয় সিরিজ। নিউজিল্যান্ডের মাটিতে এই সিরিজে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ পাকিস্তান।

গুরুত্বপূর্ণ এই সিরিজে অংশ নিতে আজ (শুক্রবার) রাতে দেশ ছাড়ছে টাইগাররা। রাত ১১.৫৫ মিনিটে নিউজিল্যান্ডের বিমান ধরবে বাংলাদেশ ক্রিকেট দল। ২ অক্টোবর সকালে সেখানে পৌঁছানোর কথা রয়েছে তাদের।

দীর্ঘ ভ্রমণক্লান্তি এড়াতে একদিন বিশ্রাম পাবেন ক্রিকেটাররা। এরপর ৪ তারিখ থেকে অনুশীলন শুরু। সিপিএল খেলতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে থাকা নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের ২ অক্টোবর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।

এদিকে জানা গেছে, মূল স্কোয়াডের সব খেলোয়াড় জাতীয় দলের বহরে থাকলেও স্ট্যান্ডবাই ক্রিকেটার শেখ মাহদি হাসান এবং রিশাদ হোসেন যাচ্ছেন না নিউজিল্যান্ডে। তবে পেসার শরিফুল ইসলাম এবং সৌম্য সরকারকে নেওয়া হচ্ছে।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ৭ অক্টোবর এই ম্যাচ খেলতে নামবে সাকিব আল হাসানের দল।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সারাদেশে র‌্যাবের ২১৮ টহল দল মোতায়েন

প্রশাসনের নাকের ডগায় মিরপুরে ‘হোটেল গার্ডেন ভিউ’ এ রমরমা দেহ ব্যবসা

১২ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে কোরবানির বর্জ্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বাস্থ্যসেবাকে আরও উন্নত পর্যায়ে নিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

গাজীপুরে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, নিহত ১

আর পচন নয়, সুস্থ-সবল জাতি হিসেবে দাঁড়াতে চাই: ড. ইউনূস

মিটফোর্ড এলাকায় নৃশংস হত্যাকাণ্ড: যুব-স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার ৩

সরকারের সামনে তিন চ্যালেঞ্জ: ওবায়দুল কাদের

পুলিশের সামনে নাশকতাকারীদের দাঁড়ানোর সাহস নেই : আইজিপি

প্রধান উপদেষ্টাকে সংস্কার বিষয়ে অগ্রগতি জানালেন কমিশনপ্রধানেরা