শনিবার , ১৫ অক্টোবর ২০২২ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

টি ২০ বিশ্বকাপের ছয় লাখ টিকিট বিক্রি

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ১৫, ২০২২ ৫:৪১ পূর্বাহ্ণ
টি ২০ বিশ্বকাপের ছয় লাখ টিকিট বিক্রি

আট দলের প্রথম রাউন্ড দিয়ে আগামীকাল পর্দা উঠবে টি ২০ বিশ্বকাপের। ২২ অক্টোবর শুরু হবে সুপার টুয়েলভ পর্ব।

খেলা হবে অস্ট্রেলিয়ার সাতটি শহরে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, এরই মধ্যে টি ২০ বিশ্বকাপের বিভিন্ন ম্যাচের ছয় লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে।

১৬ দলের টুর্নামেন্টে ভারত, পাকিস্তান ও স্বাগতিক অস্ট্রেলিয়ার ম্যাচের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। ২৩ অক্টোবর ৯০ হাজার দর্শক ধারণক্ষমতার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। গত মাসে টিকিট বিক্রি শুরুর ১০ মিনিটের মধ্যেই বিক্রি হয়ে যায় এ ম্যাচের সব টিকিট। ২২ অক্টোবর সিডনিতে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে দেখা হবে গতবারের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের। একই ভেন্যুতে ২৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। এ দুটি ম্যাচেরও সব টিকিট বিক্রি হয়ে গেছে।

এছাড়া বিশ্বকাপের উদ্বোধনী দিনের টিকিটও প্রায় শেষের পথে। রোববার গিলংয়ে প্রথম ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হবে শ্রীলংকা, দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। টিকিট বিক্রিতে দর্শক সাড়ায় অভিভূত টুর্নামেন্টের প্রধান নির্বাহী মিচেল এনরাইট, ‘গিলংয়ে টুর্নামেন্টের প্রথমদিন ও পরের সপ্তাহে সুপার টুয়েলভের প্রথমদিনের খেলা দেখতে দর্শকরা যে বিপুল আগ্রহ দেখিয়েছেন, তাতে আমরা অভিভূত।’

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ওয়ারীতে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা

ওয়ারীতে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা

ক্ষেপে গিয়ে একি বললেন ! সমস্ত বাংলাদেশের ক-ব-র রচনা হওয়া উচিত !

ক্ষেপে গিয়ে একি বললেন ! সমস্ত বাংলাদেশের ক-ব-র রচনা হওয়া উচিত !

হত্যা মামলায় ছাত্রলীগ নেতা ফুয়াদ গ্রেপ্তার

আন্দোলনে নিহত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ

নেতাকর্মীদের রাজপথ না ছাড়ার নির্দেশ ইশরাকের

রাজনৈতিক সংস্কৃতির সংস্কার ছাড়া দেশের উন্নতি সম্ভব নয়: আমীর খসরু

খুলনার কাউন্সিলর হত্যা : আটক ৩, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার

আওয়ামী লীগ নিষিদ্ধের গেজেট প্রকাশের পরই নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি

সাবেক এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

‘দুর্নীতির লাগাম টানতে দুদকের কাজে বিএনপি হস্তক্ষেপ করবে না’