বুধবার , ৯ নভেম্বর ২০২২ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

আইএমএফর কঠিন শর্ত মেনে নেব না : ওবায়দুল কাদের

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ৯, ২০২২ ৭:৩৩ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে কঠিন শর্ত মেনে নেবেন না বলে সাফ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (৯ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইএমএফর প্রতিনিধি দল দুই সপ্তাহ ধরে বাংলাদেশে অবস্থান করছে এবং তারা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছে। তাদের ঋণের বিষয়ে আপনারা কী ভাবছেন-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আইএমএফর ঋণ আমরা গ্রহণ করবো, তবে কঠিন শর্ত মেনে নেব না।’

তিনি বলেন, ‘তাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। যেটা যৌক্তিক সেটাই হবে। এই মুহূর্তে টাকা নিতে হবে, এর কোনো বিকল্প নেই। অর্থ আমরা নেব তবে কঠিন শর্তে নয়।’

দেশ থেকে যে টাকা পাচার হয়েছে এগুলো উদ্ধারের জন্য সরকার কী করছে-জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘সরকার এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে এবং খতিয়ে দেখছে, যেটা বলা হচ্ছে বাস্তবে তা কতটা সত্য এবং পাচার করলে কোথায় করা হয়েছে; খোঁজখবর নিয়েই বলা যাবে আসল কথা।’

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

প্রথম বিবাহবার্ষিকীতে স্বামীকে নিয়ে যা বললেন মৌসুমী হামিদ

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, সড়ক-রেলপথ অবরোধের হুঁশিয়ারি

শাহজালালে চার বিমানযাত্রীর কাছে মিলল দুই কোটি টাকার সোনা

নানক ও তার স্ত্রী-কন্যার বিরুদ্ধে ২৬০ কোটি টাকা পাচারের অভিযোগে মামলা

চেয়ার খালি থাকে না, পদত্যাগের কথা না বলে নির্বাচন দিন: ফারুক

শিক্ষার্থীকে বাস চাপা দেওয়াকে কেন্দ্র করে বাসে আগুন এবং ভাঙচুর

শিক্ষার্থীকে বাস চাপা দেওয়াকে কেন্দ্র করে বাসে আগুন এবং ভাঙচুর

দুর্নীতির বিরুদ্ধে অভিযান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে না : প্রধানমন্ত্রী

সারাদেশে বিজিবি মোতায়েন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মা-দুই মেয়েসহ নিহত ৫

কিউএস র‍্যাঙ্কিংয়ে সেরা ৮০০-তে নেই ঢাবি-বুয়েট, টানা পাঁচ বছর একই অবস্থানে

কিউএস র‍্যাঙ্কিংয়ে সেরা ৮০০-তে নেই ঢাবি-বুয়েট, টানা পাঁচ বছর একই অবস্থানে