Wednesday , 8 November 2023 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

গাজীপুরে কাভার্ডভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, দগ্ধ ২

প্রতিবেদক
Newsdesk
November 8, 2023 6:07 pm


গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের কালিগঞ্জে চলন্ত কাভার্ডভ্যান থামিয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে হেল্পারসহ দুইজন দগ্ধ হয়েছেন। দগ্ধদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।

আজ বুধবার (৮ নভেম্বর) ভোর ৪টার দিকে কালিগঞ্জ থানার উলুখোলা এলাকায় মেইন রোডে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নিউ টাউন এলাকায় অবস্থিত একটি কোম্পানির ট্রান্সপোর্ট মেকানিক বিপ্রজিৎ বাওয়ালী (২০) ও একই কোম্পানির কাভার্ডভ্যানের হেল্পার মো. আনোয়ার হোসেন (৪৮)।

দগ্ধরা জানান, বগুড়ায় তাদের কোম্পানির একটি কাভার্ডভ্যান অকেজো হয়ে পড়লে গতকাল সোনারগাঁও থেকে বগুড়া যান বিপ্রজিৎ। সেখানে গাড়িটি মেরামত করে অন্য একটি খালি কাভার্ডভ্যানে নারায়ণগঞ্জ ফিরছিলেন। তার সাথে ফিরছিলেন আনোয়ার হোসেনও। ভোরে গাজীপুর কালিগঞ্জ দিয়ে আসার পথে গাড়িটি যখন ধীরগতিতে চলছিল তখন মেইন রোডের পাশের একটি গলি থেকে ৭ থেকে ৮ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে এসেই তাদের গাড়ির সামনে গ্লাসে আঘাত করে। তখন চালক ভয়ে গাড়িটি ব্রেক করে গাড়ি থেকে নেমে যান। এসময় তাদের সঙ্গে থাকা পেট্রোল বোমা গাড়ির কেবিনের অংশে নিক্ষেপ করে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। তবে গাড়ির কেবিন থেকে নামতে নামতেই তারা দুজনই দগ্ধ হন। নামার সময়ও হকিস্টিক দিয়ে আনোয়ারের পায়ে আঘাত করে তারা।

তারা আরও জানান, গাড়ি থেকে নামার পর আশপাশের লোকজন তাদের শরীরের আগুন নেভায়। এরপর স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকেই এ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নিয়ে আসা হয় তাদের।

এদিকে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফয়েজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে দুষ্কৃতিকারীরা কাভার্ডভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। এতে গাড়িতে থাকা দুইজন দগ্ধ হয়েছেন। ওই এলাকায় থাকা পুলিশের টহল টিম তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গাড়িটির সামনের অংশ পুড়ে গেছে। ঘটনাটিতে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে ঢাকা মেডিকেলের পুরাতন বার্ন ইউনিটের চিকিৎসকরা জানান, বিপ্রজিতের বাম হাতের পুরোটা, বাম পায়ের কিছু অংশ এবং মুখমণ্ডলের বাম পাশ দগ্ধ হয়েছে। আর আনোয়ারের ডান হাতে সামান্য দগ্ধ হয়েছে। তাদের দুজনকে চিকিৎসাধীন রাখা হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সাবেক এমপি আনোয়ার খানসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা

সংসদ অভিমুখে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ড. আনিসুজ্জামান চৌধুরী

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই-আগস্টে রাজস্ব আদায়ে ২১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন: এনবিআর

ট্রাফিক পুলিশ অনিয়মে জড়ালে কঠোর ব্যবস্থা : অতিরিক্ত পুলিশ কমিশনার

দেশে ডাল উৎপাদন বেড়েছে ৪ গুণের বেশি: কৃষিমন্ত্রী

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যাঁরা

চট্টগ্রামে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার এক মাস: অধরা আসামিরা, আতঙ্কে পরিবার

নতুন বিপদের সম্ভাবনা তৈরি হয়েছে, নেতাকর্মীদের সজাগ থাকতে হবে :মির্জা ফখরুল