Saturday , 25 November 2023 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

৩০০ বিচার বিভাগীয় কর্মকর্তা নিয়োগ দিয়ে নির্বাচন ‘অনুসন্ধান কমিটি’ গঠন

প্রতিবেদক
Newsdesk
November 25, 2023 2:50 pm


নিজস্ব প্রতিবেদক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনপূর্ব অনিয়মের বিষয় নিষ্পত্তি করতে ৩০০ বিচার বিভাগীয় কর্মকর্তা নিয়োগ করে নির্বাচন ‘অনুসন্ধান কমিটি’ গঠন করা হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)

এর আগে নির্বাচন কমিশন এ সংক্রান্ত একটি চাহিদাপত্র পাঠিয়েছিল আইন মন্ত্রণালয়ে। পরে নিয়ম অনুযায়ী তা সুপ্রিম কোর্টের অনুমোদনের পর যায় আইন মন্ত্রণালয়ে। সবশেষ বৃহস্পতিবার তা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়।

গণপ্রতিনিধিত্ব আদেশ, আচরণবিধি ও ভীতি, বাধা, দমন বা মিথ্যা তথ্য প্রকাশসহ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় বাধাগ্রস্ত করে- এমন বিষয়গুলো অনুসন্ধানসহ সুপারিশ করে তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠাতে হবে কমিটিকে। প্রাপ্ত তথ্য বা কমিটির কাছে দাখিল করা অভিযোগ বা ঘটনা অনুসন্ধান করতে পারবে কমিটি।

‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ সংক্রান্ত অভিযোগ ও ঘটনার বিষয়ে নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার বা নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কোনো অভিযোগ পেলে তা অনুসন্ধান করে প্রতিবেদন কমিশনের কাছে পাঠাবেন। এ ক্ষেত্রে অনুসন্ধান কমিটি কোনো ব্যক্তিকে তার সামনে হাজির হতে ও সাক্ষ্য প্রদানে এবং প্রয়োজনীয় দলিল বা বস্তু দাখিল করতে দেওয়ানি আদালতের মতো ক্ষমতাবান হবেন। কমিটির কার্যক্রম প্যানেল কোডের ১৯৩ ও ২২৮ ধারায় বিচারিক কার্যক্রম হিসেবে গণ্য হবে।

দায়িত্ব পালনের সময় নির্বাচনপূর্ব কোনো অনিয়ম সংঘটিত হলে তা অনুসন্ধান করে কমিটিকে নির্বাচন কমিশনে প্রতিবেদন দিতে হবে। এ ক্ষেত্রে অনুসন্ধান কমিটির দায়িত্ব পালন সংক্রান্ত জ্বালানি ও আপ্যায়নসহ অন্যান্য ব্যয়ের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে।

এছাড়া অনুসন্ধান কার্য পরিচালনার ব্যাপারে কমিটির চাহিদা অনুসারে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বা জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা অথবা থানা নির্বাচন কর্মকর্তারা প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

গণতন্ত্রের প্রক্রিয়াগুলো শেষ করে গেছেন শেখ হাসিনা: আমীর খসরু

‘বেনজীর-আজিজের মতো অনেক দুর্নীতিবাজ সরকারের আশ্রয়ে আছে’

খেলাপি ঋণ রেকর্ড ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকা

পঞ্চমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা

হাইকোর্টে হারলেন ড. ইউনূস, দিতে হবে ৫০ কোটি টাকা

তদন্তের আওতায় সাবেক ৩ গভর্নর ও ৪ ডেপুটি গভর্নরের পরিবার

বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

প্রধানমন্ত্রীর চীন সফরের মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব: রিজভী

ট্রাফিক পুলিশের নাকে ঘুষি দেওয়া সেই ছাত্রদল নেতা গ্রেপ্তার

এস আলম গ্রুপের ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা