Tuesday , 5 December 2023 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
December 5, 2023 7:26 pm

নিজস্ব প্রতিবেদক :

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, থার্টি ফার্স্ট নাইটের দিন সন্ধ্যার পর দেশের কোথাও উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না। ওই রাতে কেউ অনুষ্ঠান করতে চাইলে বাসাবাড়িতে করতে পারবে।

মন্ত্রী বলেন, এছাড়াও থার্টি ফার্স্ট নাইট ও বড়দিন উপলক্ষে বাঁশি বাজানো, পটকা ফোটানো বা আতশবাজি ফোটানো থেকে বিরত থাকতে হবে। ওইদিন সন্ধ্যার পর থেকে ঢাকা মহানগরীসহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের রাস্তায় পুলিশের চেক পোস্ট বসানো হবে।

আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে থার্টি-ফার্স্ট নাইট ও বড়দিন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বড়দিন উদযাপন উপলক্ষে চার্চগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক আর্চওয়ে ও সিসি ক্যামেরা স্থাপন করা হবে। চার্চগুলোর প্রবেশ পথে ভ্রাম্যমাণ দোকান ও নির্মাণ সামগ্রী থাকলে তা অপসারণ করা হবে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে ৯৯৯ নম্বরে কল আসামাত্র যাচাই করে সার্বক্ষণিক প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা হবে। কূটনৈতিক এলাকায় বিশেষ নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হবে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযান আরও জোরদারের সিদ্ধান্ত: উপদেষ্টা

আদালত অবমাননার মামলা : শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড

সাবেক এমপি গিয়াসের বিরুদ্ধে দুদকের চার্জশিট

লন্ডনে খালেদা জিয়া, মাকে স্বাগত জানালেন তারেক রহমান

মহাখালীতে শিক্ষার্থীদের ইট-পাটকেলে রক্তাক্ত শিশুসহ অনেকে

বেসরকারি প্রাথমিক ও ইংরেজিমাধ্যম স্কুল আসছে সরকারের তদারকিতে: ববি হাজ্জাজ

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

পিসিটি পরিচালনা চুক্তি বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে: প্রধানমন্ত্রী

বিজিএমইএ নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৮ মে

তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা