Monday , 11 December 2023 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

মোহাম্মদপুরে যাত্রীবাহী বাসে আগুন, আটক ২

প্রতিবেদক
Newsdesk
December 11, 2023 10:59 pm


নিজস্ব প্রতিবেদক :

বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি শুরুর আগের রাতে রাজধানীর মোহাম্মদপুরে বাসে আগুন দেয়ার সময় হাতেনাতে দু’জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পুরো বাসটি পুড়ে যায়।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে মিডলাইন পরিবহনের একটি বাসে আগুন দেয়ার সময় শাহিন (২৪) ও আবু বক্কর সিদ্দিক (২৪) নামের দুই যুবককে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক ভূঞা বলেন, মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে ময়ূরী ভিলার বিপরীত পাশে মিডলাইন পরিবহনের বাসে আগুন দেয়। পালিয়ে যাওয়ার সময় দুজনকে আটক করা হয়। তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ওসি জানান, গ্রেফতার শাহীনের গ্রামের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জে। তবে তিনি থাকেন আদাবরের মেহেদীবাগে। তার বাবার নাম হাসেম আলী। আর আবু বকরের বাড়ি মেহেদীবাগে। তার গ্রামের বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ভূষিরবন্দর এলাকায়। বাবার নাম আব্দুল আজিজ।

সর্বশেষ - জেলার খবর